সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লিতে ভয়াবহ ঘটনা। দুই বন্ধুর মধ্যে বচসা, হাতাহাতি থেকে ছুরি নিয়ে হামলা। ঘটনায় মৃত্যু হয়েছে দুজনেরই। রবিবার রাত এগারোটা নাগাদ এমন ঘটনাটি ঘটে পশ্চিম দিল্লির তিলকনগরের একটি পার্কে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দু’জনের নাম সন্দীপ ও আরিফ। দু’জেরই বাড়ি দিল্লির খোয়ালা বি-ব্লকে। তাঁরা ঘনিষ্ঠ বন্ধু ছিলেন বলে পুলিশ জানতে পেরেছে। এমনকী দু’টি পরিবারের মধ্যেও ঘনিষ্ঠতা রয়েছে। কিন্তু কী কারণে তাঁরা একে অপরের উপর হামলা চালালেন সে নিয়ে সংশয়ে রয়েছেন দু’টি পরিবারের সদস্যরাও।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্দীপ জমি-বাড়ির ব্যবস্যা করেন। এর আগে তিনি একটি স্থানীয় জিমে ট্রেনারের কাজ করতেন। রবিবার রাতে তাঁরা দুই বন্ধু মিলে তিলকনগরের একটি পার্কে যান। সেখানেই কোনও বিষয় নিয়ে দু’জের মধ্যে বচসা হয়। সেই বচসা থেকে হাতাহাতিও হয়। এরই মধ্যে এক অপরের উপর ছুরি দিয়ে হামলা করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনেরই। ঘটানার খবর পেয়ে পুলিশ পৌঁছে মৃতদেহ দু’টি উদ্ধার করে দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। তবে কী কারণে দুই বন্ধু একে অপরের উপর ছুরি নিয়ে প্রাণঘাতী হামলা চালাল সেই বিষয়টি পরিষ্কার নয়। পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ জানতে ঘটনার তদন্ত করা হচ্ছে।
সর্বশেষ খবর
-
অভয়া মামলায় মিলল জামিন, গারদের ওপারেই থাকতে হবে নির্মল ঘোষকে
-
এবার কলকাতাতেও ‘লাভ ড্রাগ’! ফরাক্কায় ৫ কোটির মাদক-সহ ধৃত মহিলা
-
বিজেপির মাল্যদান, পালটা দুধে শুদ্ধিকরণ কংগ্রেসের! নেহরু মূর্তি বিতর্কে ফের তপ্ত দুর্গাপুর
-
‘একবিন্দুও আপস করিনি’, ‘উইঙ্কল টুইঙ্কল’-এ রাজনৈতিক মতাদর্শের সংঘাত নিয়ে কী জানালেন সৃজিত?
-
বাস্তুদোষেই বাড়ছে দেদার ঋণ! আর্থিক সংকট কাটাতে মানতেই হবে এই ৫ নিয়ম