Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
India EU Trade Deal

মার্কিন শুল্কবাণ সামলে দুরন্ত কামব্যাক! ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তির পথে ভারত

সাধারণতন্ত্র দিবসের অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ইইউ নেতৃত্ব। তারপরেই দুপক্ষের মধ্যে স্বাক্ষরিত হতে পারে মুক্ত বাণিজ্য চুক্তি, এমনটাই খবর।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৬, ২০২৬, ১৩:৪৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৬, ২০২৬, ১৩:৪৯

options
link
মার্কিন শুল্কবাণ সামলে দুরন্ত কামব্যাক! ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তির পথে ভারত zoom
প্রতীকী ছবি।
Advertisement

আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তি বিশ বাঁও জলে। মার্কিন বাণিজ্যে বিপুল শুল্ক গুণতে হচ্ছে ভারতকে। তবে এহেন পরিস্থিতিতে আশার আলো ভারতের বাণিজ্যমহলে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের বাণিজ্যচুক্তি (India EU Trade Deal) নিয়ে চূড়ান্ত ঘোষণা হতে পারে সাধারণতন্ত্র দিবসের পরেই। জানা গিয়েছে, সাধারণতন্ত্র দিবসের অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ইইউ নেতৃত্ব। তারপরেই দুপক্ষের মধ্যে স্বাক্ষরিত হতে পারে মুক্ত বাণিজ্য চুক্তি, এমনটাই খবর।

জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে আগামী ২৫ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত ভারতে আসবেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তোনিও কোস্টা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন। সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে অতিথি হিসাবে উপস্থিত থাকবেন তাঁরা। তার পরের দিন অর্থাৎ ২৭ জানুয়ারি মুক্ত বাণিজ্য চুক্তি একেবারে চূড়ান্ত হয়ে যাবে বলেই আশাবাদী ওয়াকিবহাল মহল।

Advertisement

কেন্দ্র সরকার সূত্রে শোনা গিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তি অনেকটাই এগিয়ে গিয়েছে। ২৪টি অধ্যায়ের মধ্যে ২০টি অধ্যায় নিয়ে ইতিমধ্যেই দু’পক্ষ সহমত হয়েছে। বাকি অংশ নিয়ে আগামী কয়েকদিনে লাগাতার আলোচনা হবে। সম্প্রতি ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তরে গিয়েছিলেন বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলও। তবে এখনও চুক্তির সমস্ত শর্তাবলি চূড়ান্ত হয়নি। সেকারণেই সরকারিভাবে চুক্তি ঘোষণা করা যাচ্ছে না। তবে আগামী ২৭ জানুয়ারির মধ্যে এই বাণিজ্য চুক্তি নিয়ে পাকাপাকি সিদ্ধান্ত হয়ে যাবে বলেই মনে করছে কেন্দ্র।

কৃষিক্ষেত্র সংক্রান্ত বিষয়গুলি এই চুক্তিতে থাকছে না বলেই জানা গিয়েছে। তবে উৎপাদন, প্রযুক্তি, শক্তিসম্পদ, ওষুধের মতো ক্ষেত্রগুলিকে চুক্তির আওতায় আনা হতে পারে। উল্লেখ্য, আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি না হওয়া এবং তারপর বিরাট শুল্কবাণ আছড়ে পড়া-দুইয়ে মিলে বেশ ধাক্কা খেয়েছে ভারতের বাজার। সেই লোকসান সামাল দিতে বিকল্প বাজারের সন্ধান করছে ভারত। ইউরোপের দেশগুলির সঙ্গে বাণিজ্যের মাধ্যমে লোকসান কমানো যেতে পারে বলেই অনুমান করছে কেন্দ্র। উল্লেখ্য, ২০০৭ থেকে এই চুক্তি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের আলোচনা চলছে।

আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি না হওয়া এবং তারপর বিরাট শুল্কবাণ আছড়ে পড়া-দুইয়ে মিলে বেশ ধাক্কা খেয়েছে ভারতের বাজার। সেই লোকসান সামাল দিতে বিকল্প বাজারের সন্ধান করছে ভারত।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.