Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Viral Video

ভূমিধসের জেরে আটকে সারি সারি গাড়ি, দুর্ভোগের মধ্যেও নাচ পর্যটকদের! ভাইরাল ভিডিও

ভিডিওতে দেখা যাচ্ছে, ভূমিধসের বিধ্বস্ত একটি পাহাড়ি রাস্তা। দাঁড়িয়ে রয়েছে সারি সারি গাড়ি। তার মাঝেই একদল পর্যটক গুজরাটের ঐতিহ্যবাহী লোকনৃত্য গরবা পরিবেশন করছেন। অন্যান্য যাত্রীরা তাঁদের দেখছেন। ভিডিওটি ভাইরাল হতেই সমালোচনায় মুখর হয়েছেন নেটিজেনদের একাংশ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৪, ২০২৬, ১৭:৪৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৪, ২০২৬, ১৭:৪৬

options
link
ভূমিধসের জেরে আটকে সারি সারি গাড়ি, দুর্ভোগের মধ্যেও নাচ পর্যটকদের! ভাইরাল ভিডিও zoom
গরবা নাচ প্রদর্শন পর্যটকদের। ছবি: সংগৃহীত।

ভূমিধসের জেরে আটকে সারি সারি গাড়ি। চরম দুর্ভোগের মধ্যেই গরবা নাচ প্রদর্শন করলেন একদল পর্যটক। ঘটনার একটি ভডিও সমাজমাধ্যমে ভাইরাল হতেই সমালোচনার ঝড় উঠেছে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।

ভিডিওতে দেখা যাচ্ছে, ভূমিধসের বিধ্বস্ত একটি পাহাড়ি রাস্তা। দাঁড়িয়ে রয়েছে সারি সারি গাড়ি। তার মাঝেই একদল পর্যটক গুজরাটের ঐতিহ্যবাহী লোকনৃত্য গরবা পরিবেশন করছেন। অন্যান্য যাত্রীরা তাঁদের দেখছেন। ভিডিওটি ভাইরাল হতেই সমালোচনায় মুখর হয়েছেন নেটিজেনদের একাংশ। তাঁদের প্রশ্ন, পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা বা রাস্তা পুনরায় খোলার জন্য সরব না হওয়ার পরিবর্তে কীভাবে তাঁরা উদযাপনে মেতে আছেন? অনেকে আবার বলছেন, “প্রাকৃতিক দুর্যোগ-কবলিত একটি স্থান নৃত্য পরিবেশনার জন্য কোনওভাবেই উপযুক্ত পরিবেশ হতে পারে না।”    

Advertisement

কয়েকজন নেটিজেন ওই পর্যটকদের খোঁচা দিয়ে লিখেছেন, ‘ভূমিধসের কারণে প্রাণহানির আশঙ্কা থাকে। জনজীবন বিপন্ন হয়ে যায়। সেখানে গোটা পরিস্থিতিটিকে বিনোদনের মুহূর্ত হিসাবে গণ্য করা যথেষ্ট দৃষ্টিকটু। যদিও নেটিজেনদের একাংশ আবার ওই পর্যটকদের সমর্থন করেছেন। তাঁদের কথায়, “এরকম বিরূপ পরিস্থিতিতে ইতিবাচক থাকা যথেষ্ট প্রশংসনীয়।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.