‘মারাঠা’ ঐতিহ্যের দুর্গে শর্টস পরে প্রবেশের ‘অপরাধ’। এক নাবালিকাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল একদল যুবকের বিরুদ্ধে। শুধু তাই নয়, আক্রান্ত হয়েছে গোটা পরিবারও। গত রবিবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পুণেতে।
পুলিশ সূত্রে খবর, এদিন সকালে সিংহগড় দুর্গে ঘুরতে গিয়েছিল এক পরিবার। আচমকা তাদের উপর চড়াও হন একদল যুবক। অভিযোগ, পরিবারের সবচেয়ে ক্ষুদে সদস্য ৮ বছরের এক বালিকার পোশাক-পরিচ্ছদ নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা। কেন নাবালিকা শর্টস পড়েছে? তা নিয়ে সরব হয় যুবকরা। এরপরই পরিবারের সদস্যদের সঙ্গে তাঁদের বচসা বাঁধে। ক্রমে তা হাতাহাতিতে পরিণত হয়। অভিযোগ, নাবালিকা এবং অন্যান্যদের বেধড়ক মারধক করেন অভিযুক্তরা। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রায় দু’ঘণ্টা ধরে চরম নির্যাতন চলে গোটা পরিবারটির উপর। সেখানে ছিলেন অনেক মহিলাও। এমন ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয় যে, প্রাণ বাঁচাতে অন্যান্য পর্যটকরা ছুটে সেখান থেকে পালান।
আরও পড়ুন:
পরিবারের অভিযোগের ভিত্তিতে তড়িঘড়ি তদন্ত শুরু করে হাভেলি থানার পুলিশ। জানা গিয়েছে, ঘটনায় জড়িত থাকার অভিযোগে ন’জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। বাকিদের খোঁজে চলছে তল্লাশি। সূত্রের দাবি, হামলাকারীরা ওই দুর্গের ‘কনজারভেশন সোসাইটি’-র সদস্য। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ।
সর্বশেষ খবর
-
আশার আলো, ক্ষমতায় এসেই রোজভ্যালির টাকা ফেরতের উদ্যোগ শুভেন্দুর! হাই কোর্টে বিরাট প্রস্তাব
-
কেনিয়ায় ভয়ংকর দুর্ঘটনা, আছড়ে পড়ল কপ্টার, মৃত ইকুয়েডরের গোয়েন্দা প্রধান-সহ ৭
-
রাতভর এবিভিপি-বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ, ধুন্ধুমার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, আহত একাধিক
-
প্রায় ৬৯ হাজার কর্মসংস্থানের ‘দিশা’, ৩৩ শিল্প ইউনিটকে জমি দেবে রাজ্য
-
বেনিয়মই নিয়ম, শরিকি দ্বন্দ্বে হোটেল-রেস্তরাঁয় নানা ভাগ