সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাদাখ ‘গণবিক্ষোভে’ গ্রেপ্তার হয়েছিলেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। বর্তমানে তিনি রাজস্থানের যোধপুর জেলে বন্দি। সোনমোর স্ত্রী গীতাঞ্জলি অ্যাংমো ‘র্যাঞ্চো’র জেলমুক্তি চেয়ে আবেদন করেছেন সুপ্রিম কোর্টে। বৃহস্পতিবার সোনমের গ্রেপ্তারির মামলা শুনবে সুপ্রিম কোর্ট।
লাদাখে ‘গণবিক্ষোভে’র ২ দিন পর আন্দোলনের প্রধান মুখ তথা পরিবেশকর্মী সোনমকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে আন্দোলনকারীদের উসকানি এবং হিংসায় ইন্ধন দেওয়ার অভিযোগ তোলা হয়। বিক্ষোভ চলাকালীন এক সাংবাদিক সম্মেলন করার কথা ছিল সোনমের। সেই সাংবাদিক সম্মেলনের ঠিক পাঁচ মিনিট আগে তিনি গ্রেপ্তার হন। সূত্রের খবর, গ্রেপ্তারির পরই সোনমকে লাদাখ থেকে সরিয়ে রাতারাতি নিয়ে যাওয়া হয় লেহ থেকে ১৪০০ কিলোমিটার দূরে রাজস্থানের যোধপুরে।
ওয়াংচুকের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। এই আইনে সরকার স্রেফ সন্দেহের বশে সন্দেহভাজনকে দিনের পর দিন আটকে রাখতে পারে। মেলে না জামিনও। সোনমের সঙ্গেও তেমনটা হতে পারে বলে তাঁর অনুগামীদের আশঙ্কা। এদিকে গ্রেপ্তারির পর লেহ-তে যাতে অশান্তি না ছড়ায় সেটা নিশ্চিত করতে শহরের ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। কড়া পুলিশি প্রহরায় রাখা হয় গোটা শহরকে। জমায়েতেও নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে এখন পরিস্থিতি কিছুটা শান্ত হলেও
সর্বশেষ খবর
-
ব্রাজিল ম্যাচের আগেই পানামার বিরুদ্ধে নামবে ভারত, দিনক্ষণ জানিয়ে দিল ফেডারেশন
-
ঠিকভাবে উল্লেখ নেই রাস্তার নাম! কলকাতা পুরসভার ওয়ার্ড বিন্যাস নিয়ে ৭ দফা আপত্তি সিপিএমের
-
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, ফিরতে চাইছেন কলকাতায়! কবে ছুটি?
-
দার্জিলিঙে রোপওয়ে, সুন্দরবনে প্রমোদতরী! পর্যটনকে ঢেলে সাজাতে মাস্টার প্ল্যান রাজ্যের
-
আচমকা মস্কোয় অবতরণ করল মার্কিন সেনার বিমান! ঘনাচ্ছে রহস্য, কী বলল ক্রেমলিন?