নন্দিতা রায়, নয়াদিল্লি: গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলার দাবি নিয়ে জাতীয় স্তরে সুর চড়ানো শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। সংসদের আসন্ন বাজেট অধিবেশনে সেই দাবি আরও জোরালোভাবে তুলে ধরতে চাইছে তারা। গঙ্গাসাগর মেলায় জনসমাগম নিয়ে সম্প্রতি একটি আরটিআই-কে কেন্দ্র করে বিতর্ক তৈরি হতেই তৃণমূলের পক্ষ থেকে কড়া জবাব দেওয়া হয়েছে। গঙ্গাসাগর মেলায় কত লোক পায়ে হেঁটে এসেছে, কত লোক গাড়িতে এসেছে, কত লোক জলপথে এসেছে তার হিসেব কিভাবে মেলানো সম্ভব তা নিয়ে পালটা প্রশ্ন তুলেছে তৃণমূল।
আবার নাম না করেই বুধবার প্রয়াগরাজে মহাকুম্ভে যে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটেছে তা নিয়ে বিজেপিকে তুলোধোনাও করেছে তারা। তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, “কেন্দ্র সরকার কিভাবে ভিড় সামলাতে হয়, সবকিছু পরিচালনা করতে হয় সে সব না শিখে সংখ্যা নিয়ে মাথা ঘামাচ্ছে। সাগর মেলায় এক কোটির বেশি মানুষের মধ্যে একজনেরও প্রাণহানি হয়নি।” বিজেপি সবসময় বাংলাকে বদনাম করে আসছে বলেই বরাবরের অভিযোগ রয়েছে তৃণমূলের।
প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় পদপিষ্ট হওয়ার মতো ঘটনা পশ্চিমবঙ্গে ঘটলে এতক্ষণে বিজেপি তা সারা দেশে প্রচার করত বলে এ প্রসঙ্গে কটাক্ষ করেছেন দলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন। উল্লেখ্য, সংসদের শীতকালীন অধিবেশনে রাজ্যসভায় তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলার দাবি তোলেন। আবার লোকসভার সাংসদ জুন মালিয়া সংসদের সংশ্লিষ্ট স্থায়ী কমিটির বৈঠকে একই দাবিতে সরব হওয়ার পাশাপাশি চিঠিও দেন।
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে