Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ১৫ জুন ২০২৬
TMC

সঙ্গে অভিষেকের চিঠি, ‘বিদ্রোহী’দের আগেই স্পিকারের দ্বারস্থ ‘মমতাপন্থী’ সাগরিকা-কীর্তি

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠি নিয়ে স্পিকারের দিল্লির বাসভবনে গেলেন সাগরিকা ঘোষ ও কীর্তি আজাদ।

Advertisement
নন্দিতা রায়
নন্দিতা রায়

শেষ আপডেট: জুন ১৪, ২০২৬, ১৯:২১

link
নন্দিতা রায়
নন্দিতা রায়

শেষ আপডেট: জুন ১৪, ২০২৬, ১৯:২১

options
link
সঙ্গে অভিষেকের চিঠি, ‘বিদ্রোহী’দের আগেই স্পিকারের দ্বারস্থ ‘মমতাপন্থী’ সাগরিকা-কীর্তি zoom
১৪ জুন, রবিবার। ওম বিড়লার দিল্লির বাসভবনে সাগরিকা ঘোষ ও কীর্তি আজাদ।

আজই লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে আলাদা ব্লক করার আবেদন জানাতে পারেন তৃণমূলের ‘বিদ্রোহী’ সাংসদরা। তাঁর আগেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠি নিয়ে স্পিকারের দিল্লির বাসভবনে গেলেন ‘মমতাপন্থী’ সাংসদ সাগরিকা ঘোষ ও কীর্তি আজাদ। বিদ্রোহী ব্লক করার কোনও আইনি বৈধতা নেই বলে স্পিকারকে জানান তাঁরা। চিঠিতে অভিষেকের আর্জি, দলের কোনও বিদ্রোহী গোষ্ঠীকে যেন স্বীকৃতি দেওয়া না হয়।

আজ, রবিবার দিল্লিতে একজোট হয়েছে বিদ্রোহী শিবির। এরই মাঝে দল বাঁচাতে মরিয়া মমতাপন্থী নেতারা। আজই লোকসভার স্পিকার ওম বিরলার কাছে আলাদা ব্লক করার আবেদন জানাতে পারেন তৃণমূলের ‘বিদ্রোহী’ সাংসদরা। তার আগে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠকও করেছেন তাঁরা। এরপর দিল্লির বঙ্গভবন হয়ে ওম বিড়লার বাড়িতে যাওয়ার কথা রয়েছে কাকলি-সুদীপদের। তার আগেই দলের ‘মমতাপন্থী’ সাংসদরা স্পিকারের বাড়িতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠি দিয়ে এলেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জানা গিয়েছে, তিন পাতার এই চিঠিটি আগেই মেল মারফত স্পিকারকে পাঠিয়েছিলেন অভিষেক। আজ দলের দুই সাংসদ সাগরিকা ও কীর্তি স্পিকারের দিল্লির বাসভবনে গিয়ে চিঠিটি ওম বিড়লার হাতে তুলে দেন। স্পিকারের সঙ্গে দেখা করার পর কীর্তি আজাদ বলেন, “সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের রায়ে স্পষ্টভাবে বলা হয়েছে, দলে কোনও বিভাজন হতে পারে না। মহারাষ্ট্রে যা হয়েছে তা ঠিক হয়নি। আমরা এই বিষয়ে একটি আবেদন জমা দিতে স্পিকারের বাড়িতে এসেছিলাম। স্পিকারকে সেই চিঠি দিয়েছি। আমাদের বিশ্বাস, আইনি বিধান মেনেই স্পিকার কাজ করবেন।” স্পিকারকে চিঠি দিয়ে বেরিয়ে সাগরিকা ঘোষ জানান, তৃণমূল দলের সাংসদদের নিয়ে লোকসভার মধ্য়ে অন্য একটি ব্লক তৈরির পদক্ষেপ অসাংবিধানিক। এর কোনও আইনি বৈধতা নেই।

আজই দিল্লিতে বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক করেছেন ২০ জন ‘বিদ্রোহী’ তৃণমূল সাংসদক। এরপরই তাঁদের স্পিকার ওম বিড়লার বাড়িতে যাওয়ার কথা রয়েছে। সেখানেই একটি আলাদা ব্লক গঠন করে এনডিএ-কে সমর্থনের আবেদন জানাবেন তাঁরা। এই পদক্ষেপ যে সম্পূর্ণ বেআইনি ও অসাংবিধানিক তা-ই তিন পাতার একটি চিঠিতে স্পিকারকে জানিয়েছেন অভিষেক। ওম বিড়লার কাছে তাঁর আর্জি, তৃণমূলের এই বিদ্রোহী গোষ্ঠীকে যেন স্বীকৃতি দেওয়া না হয়।   

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.