ম্যাচের মাঝে কেন কন্ডোমের বিজ্ঞাপন চলবে? সেই নিয়ে রেগে আগুন কীর্তি আজাদ (Kirti Azad)। ১৯৮৩ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ও বর্তমান তৃণমূল সাংসদ সোশাল মিডিয়ায় এই নিয়ে পোস্ট করেছেন। বিসিসিআই’কে ট্যাগ করে তাঁর বক্তব্য, যেখানে অপ্রাপ্তবয়স্করা খেলা দেখছে, সেখানে এই ধরনের বিজ্ঞাপন বন্ধ করা উচিত। ভারতীয় ক্রিকেট বোর্ড যদি পদক্ষেপ না করে, তাহলে তিনি সংসদে এই প্রসঙ্গে সোচ্চার হবেন।
এই মুহূর্তে ইংল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজ খেলছে ভারত। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর ওল্ড ট্র্যাফোর্ডে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় দুই দল। সেখানে হারে শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন দল। আর সেই ম্যাচ নিয়েই অভিযোগ কীর্তি আজাদের। তাঁর দাবি, ওই ম্যাচের মাঝে কন্ডোমের বিজ্ঞাপন চালানো হয়েছিল। সেটা নিয়ে তিনি সোশাল মিডিয়ায় লেখেন, “ছোট বাচ্চারা ভারত-ইংল্যান্ডের টি-টোয়েন্টি ম্যাচ দেখছে। সেই সময় স্ক্রিনে যদি একটা বড়দের বিজ্ঞাপন আসে, সেটা কি লজ্জার নয়? বিসিসিআই, দয়া করে বিষয়টা দেখো।’
আরও পড়ুন:
পরে সংবাদমাধ্যমকে কীর্তি বলেন, “কোনও বিশেষ সংস্থার বিজ্ঞাপন নিয়ে আমার কোনও বক্তব্য নেই। কিন্তু ওটা বড়দের জন্য বিজ্ঞাপন। যেখানে ছোটরাও তার পরিবারের সঙ্গে ম্যাচ দেখছিল। এই দেশে ক্রিকেটকে ধর্মের মতো দেখা হয়। আমি যখন ম্যাচটা দেখছিলাম, তখন ৪৪ কোটি মানুষ ম্যাচ দেখছিল। সেই সময় একটা বড়দের বিজ্ঞাপন চলে আসে।” উল্লেখ্য, শুধু দর্শক নয়, ওই ম্যাচে একজন অপ্রাপ্তবয়স্ক খেলছিল। তার নাম বৈভব সূর্যবংশী। বয়স মাত্র ১৫।
Children are watching live the international T20 match between India versus England being played at Old Trafford. Isn’t it a shame that an adult advertisement of Durex comes on the screen.@BCCI to take note.
— Kirti Azad (@KirtiAzaad) July 4, 2026
কীর্তির সংযোজন, “ওই সময় মা-বাবা বুঝতে পারে না কোন দিকে তাকাবে। বাচ্চারাও কিছু বুঝে উঠতে পারে না। তারা জিজ্ঞেস করবে, এটা কী? ভাবুন তো, এটা তাদের মনে কী প্রভাব ফেলবে। এটা অত্যন্ত বড় সমস্যা। বিসিসিআইয়ের উচিত এর উত্তর দেওয়া। কীভাবে এটা তারা অনুমতি দেয়? যেখানে মদ বা সিগারেটের বিজ্ঞাপন নিষিদ্ধ, সেখানে বড়দের বিজ্ঞাপন কেন চলবে?” তৃণমূল সাংসদ আরও জানান, “বিসিসিআই যদি ব্যবস্থা নেয় তো ভালো, নাহলে আমি এই বিষয়টা সংসদে তুলব।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ভুলো বিল তৈরি করে কলকাতা পুলিশের ডিসি অফিসের ৫১ লাখ টাকা তছরূপ! গ্রেপ্তার সরকারি কর্তা
-
টি-২০ বিশ্বকাপ জয়ের রেকর্ড, ইংল্যান্ডকে হেলায় হারিয়ে সাতবার বিশ্ব চ্যাম্পিয়ান অস্ট্রেলিয়া
-
টোটোতে অ্যাম্বুল্যান্সের ধাক্কা, চালকের হাত কেটে পড়ে গেল রাস্তায়! ভয়ংকর কাণ্ড দুর্গাপুরে
-
বদ্রীনাথে অনুদান চুরির তদন্তে চার সদস্যের কমিটি, সাত দিনের মধ্যে রিপোর্ট তলব
-
বাথরুমে লুকিয়ে দাড়ি কাটছেন স্ত্রী! ৩ বছর সংসারের পর এ দৃশ্যে স্তম্ভিত স্বামী, তারপর…