Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৮ আগস্ট ২০২৬
Jammu and Kashmir

কাশ্মীরে কিস্তওয়াড়ার জঙ্গলে ঘাঁটি গেড়ে জইশ জঙ্গি, চলছে ধুন্ধুমার গুলির লড়াই, আহত ৭ জওয়ান

'অপারেশন ত্রাশি'র শক্তি বাড়াতে সেনার পাশাপাশি ঘটনাস্থলে সিআরপিএফ এবং কাশ্মীর পুলিশও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৯, ২০২৬, ১৯:০২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৯, ২০২৬, ১৯:০২

options
link
কাশ্মীরে কিস্তওয়াড়ার জঙ্গলে ঘাঁটি গেড়ে জইশ জঙ্গি, চলছে ধুন্ধুমার গুলির লড়াই, আহত ৭ জওয়ান zoom
Advertisement

জম্মু ও কাশ্মীরের কিস্তওয়াড়ায় জঙ্গি অভিযানে জখম হলেন তিন সেনা আধিকারিক। গোপন সূত্র খবর পেয়ে এদিন সকাল নির্দিষ্ট এলাকায় ‘অপারেশন ত্রাশি’ চালায় চালায় সেনা। গভীর জঙ্গল লুকিয়ে ঘাঁটি গেড়ে জওয়ানদের লক্ষ্য পালটা গুলি চালায় সন্ত্রাসবাদীরা। তখনই আহত হয়েছেন ৭ সেনা জওয়ান।

কিস্তওয়াড়ার গভীর জঙ্গলে তিন জইশ জঙ্গি লুকিয়ে রয়েছে, রবিবার খবর পায় সেনা। এর পরেই ওই অঞ্চলে অপারেশন শুরু করা হয়। সেনার ‘হোয়াইট নাইট কর্পস’ এই অভিযান চালায়। জঙ্গলের একটি নির্দিষ্ট এলাকা ঘিরে ফেলতেই পালটা হামলা করে দুই থেকে তিন জন পাক মদতপুষ্ট জইশ জঙ্গি। গুলি ছোড়ার পাশাপাশি তারা গ্রেনেড ছোড়ে জওয়ানদের লক্ষ্য করে।

Advertisement

অপারেশনের শক্তি বাড়াতে সেনার পাশাপাশি সিআরপিএফ এবং পুলিশও ঘটনাস্থলে পৌঁছায়। শুরু হয় দু’পক্ষের ধুন্ধুমার গুলির লড়াই। সেই সময় বোমার স্প্রিন্টারে জখম হন ৭ সেনা। অবস্থা গুরুতর হওয়ায় দ্রত ঘটনাস্থল থেকে সরিয়ে হাসপাতালে ভর্তি করা হয়ে তাঁদের। অপারেশন এখনও অব্যাহত রয়েছে বলেই জানা গিয়েছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.