সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভায়াবহ পথ দুর্ঘটনা বিহারের পাটনায়। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গিয়ে পড়ল যাত্রীবাহী গাড়ি। মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একই পরিবারের তিন সদস্যের। মৃতদের মধ্যে রয়েছে এক শিশুও। আহত হয়েছেন আরও দু’জন।
পুলিশ সূত্রে খবর, শনিবার সকালে চারচাকা গাড়িটি ছত্তিশগড়ের মহুয়া গ্রাম থেকে রওনা দিয়েছিল। পাটনার রানিতালাব এলাকার কাছে আসতেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি খালে পড়ে যায়। বিকট শব্দ শুনে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। হাত লাগান উদ্ধারকাজে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন। কিন্তু ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তিন জনের। তাঁদের মধ্যে রয়েছে বছর দশেকের এক শিশুও। মৃতরা হলেন নির্মলা দেবী (৫২), নীতু সিং (৩৬) এবং আস্তিতু কুমারী (১০)। দেহগুলিকে ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশর এক আধিকারিক বলেন, “পাঁচ জনই মহুয়া গ্রামের বাসিন্দা। তাঁরা একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। প্রাথমিক তদন্তের পর মনে করা হচ্ছে, গাড়ির চালক ঘুমিয়ে পড়েছিলেন। তার ফলেই এই দুর্ঘটনাটি ঘটেছে। আমরা গোটা বিষয়টি খতিয়ে দেখছি।”
সর্বশেষ খবর
-
উচ্ছিষ্ট ফুল থেকেই তৈরি হবে ধূপবাতি! রাজ্যের উদ্যোগে আশার আলো তারাপীঠ-সহ বীরভূমের বিভিন্ন মন্দিরে
-
কৃষ্ণনগরে হস্টেলের শৌচালয়ে খুদে ছাত্রীর দেহ! খুনের অভিযোগ পরিবারের
-
হতশ্রী ফুটবল! এবার তাজিকিস্তানের কাছেও হার খালিদ জামিলের ভারতের
-
‘যা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই…’, স্বরূপের গ্রেপ্তারির পর স্বস্তিতে ঋত্বিক!
-
সবচেয়ে দীর্ঘ মেয়াদের প্রধানমন্ত্রী! ১০ জুন নেহরুর রেকর্ড ভেঙে নতুন নজির গড়বেন মোদি