Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ২০ জুন ২০২৬
Amit Shah

‘শিব সেনা এখন একটাই, কোনও শিবির অবশিষ্ট নেই’, উদ্ধবের ঘরে বিদ্রোহের মাঝেই বার্তা শাহের

শিব সেনার ভাঙা ঘরে ফের ভাঙন লেগেছে। বিদ্রোহের আগুনে জ্বলছে উদ্ধব ঠাকরের শিব সেনা। এই ডামাডোলের মাঝেই শনিবার ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২০, ২০২৬, ১৯:৪৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২০, ২০২৬, ১৯:৪৭

options
link
‘শিব সেনা এখন একটাই, কোনও শিবির অবশিষ্ট নেই’, উদ্ধবের ঘরে বিদ্রোহের মাঝেই বার্তা শাহের zoom
'কোনও শিবির অবশিষ্ট নেই', উদ্ধবের ঘরে বিদ্রোহের মাঝেই বার্তা শাহের

শিব সেনার ভাঙা ঘরে ফের ভাঙন লেগেছে। বিদ্রোহের আগুনে জ্বলছে উদ্ধব ঠাকরের শিব সেনা। এই ডামাডোলের মাঝেই শনিবার ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তাঁর বার্তা, শিব সেনায় এখন আর আলাদা করে কোনও শিবির অবশিষ্ট নেই। একনাথ শিণ্ডের নেতৃত্বাধীন দলটিই আসল ও একমাত্র শিব সেনা। মারাঠা রাজনীতিতে ‘অপারেশন টাইগার’ ও উদ্ধব শিবিরের ৬ সাংসদ বিদ্রোহী হওয়ার মাঝে শাহের এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

শনিবার মহারাষ্ট্রের কোলাপুরে এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে বক্তব্য রাখার আগে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিসকে ধন্যবাদ জানান শাহ। এরপর উপমুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডেকে ধন্যবাদ জানাতে গিয়ে তিনি বলেন, “আগে শিব সেনা বোঝাতে হলে শিণ্ডে শিবির বলে আলাদাভাবে উল্লেখ করতে হত। এখন আর কোনও শিবির অবশিষ্ট নেই। শিব সেনা এখন একটাই।” বলার অপেক্ষা রাখে না অমিত শাহের এই বার্তা কোনও রাজনৈতিক মন্তব্য নয়, বরং উদ্ধব ঠাকরে শিবিরে চলমান অস্থিরতাকে কটাক্ষ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অমিত শাহ বলেন, “আগে শিব সেনা বোঝাতে হলে শিণ্ডে শিবির বলে আলাদাভাবে উল্লেখ করতে হত। এখন আর কোনও শিবির অবশিষ্ট নেই। শিব সেনা এখন একটাই।”

রাজনৈতিক মহলের দাবি, উদ্ধবের শিব সেনায় ভাঙন ধরাতে সেখানে অপারেশন টাইগার শুরু করেছে বিজেপি ও শিণ্ডে শিবির। যার জেরে উদ্ধব শিবিরের ৯ সাংসদের মধ্যে ৬ জনই বিদ্রোহী হয়ে উঠেছেন। গত বৃহস্পতিবার দিল্লিতে শিব সেনার সংসদীয় বৈঠকে সকল সাংসদকে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হলেও সেখানে উপস্থিত ছিলেন মাত্র ৩ জন। সূত্রের খবর, সম্প্রতি শিব সেনা (ইউবিটি)র ৬ জন সাংসদ লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করেছেন। তাঁদের অভিযোগ, শিব সেনা নিজের মতাদর্শ ত্যাগ করে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছে। আগামী দিনে দলটা কংগ্রেসের সঙ্গে মিশে যাবে। তাই তারা দল ত্যাগ করতে ইচ্ছুক।

গুরুতর এই পরিস্থিতির মাঝেই বিস্ফোরক বার্তা দিয়েছেন শিব সেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরে। শুক্রবার দলীয় কর্মীদের উদ্দেশে বক্তৃতায় তিনি জানান শিব সেনা প্রধানের দায়িত্ব ছাড়তে চান তিনি। রীতিমতো আক্ষেপের সুরে ঠাকরে বলেন, ‘দলের কর্মীরা যদি আমের নেতৃত্বের উপর আস্থা রাখতে না পারেন তবে আমি সরে যেতে প্রস্তুত। যোগ্য কেউ দলের দায়িত্ব নিক।’ এই পরিস্থিতির মাঝেই শনিবার উদ্ধবের দলের উদ্দেশে কটাক্ষ করলেন খোদ অমিত শাহ (Amit Shah)।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.