সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত -পাকিস্তানের মধ্যে অশান্তির আবহে দেশের হাসপাতালগুলির ছাদে রেড ক্রস চিহ্ন আঁকতে নির্দেশ দেওয়া হল। জম্মু ও কাশ্মীরের হাসপাতালগুলিতে ইতিমধ্যেই এই চিহ্ন আঁকা শুরু হয়েছে। এবার দেশজুড়ে সমস্ত হাসপাতলের ছাদে এই চিহ্ন আঁকার নির্দেশ দিয়েছে ডিরেক্টর জেলারেল অফ হেলথ সার্ভিসেস। কিন্তু কেন আঁকা হবে এই চিহ্ন?
১৯৪৯ সালে জেনেভা কনভেনশানে এই রেড ক্রস চিহ্ন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। কোনও দেশে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে সেখানে থাকা চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত কোনও কিছুর উপর যাতে আঘাত না হয়, সেই জন্য এই চিহ্ন ব্যবহার করতে বলা হয়। কোথায় আঁকা হবে এই চিহ্ন?
#WATCH | Madhya Pradesh | Red cross symbol painted on rooftops of hospitals in Gwalior
Gajra Raja Medical College Dean Dr RKS Dhakad says, “Whenever guidelines are issued with regards to national security, as can be seen in the ongoing situation against Pakistan, all the… pic.twitter.com/RIvyv6brTM
— ANI (@ANI) May 8, 2025
জেনেভা কনভেনশনের সিদ্ধান্ত অনুযায়ী, যুদ্ধ পরিস্থিতিতে প্রতিপক্ষ দেশের হাসপাতাল, স্বাস্থ্য পরিকাঠামোর উপর কোনওভাবেই আঘাত করা যায় না। বিপক্ষের ফাইটার জেট যাতে বুঝতে পারে কোন ভবনটি স্বাস্থ্য পরিষোবার সঙ্গে যুক্ত, সেই জন্য এই চিহ্ন আঁকা হয়। মূলত সাদা ব্যাকগ্রাউন্ডের উপর লাল রং দিয়ে এই ক্রস চিহ্ন আঁকা হয়। ভারত-পাক সংঘাতের আবহে কেন্দ্রের তরফে রেড ক্রস চিহ্ন আঁকার নির্দেশ দেওয়া হল দেশের চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত সকলকে।
সর্বশেষ খবর
-
অবশেষে গ্রেপ্তার তৃণমূল নেতা শওকত মোল্লা, সোনারপুরের কামালগাজি থেকে এনআইয়ের জালে
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ
-
‘কলাকুশলীরা বেশি ভুগেছেন…’, স্বরূপের গ্রেপ্তারিতে কী বলছেন ‘বাজিগর’ অনির্বাণ?
-
তামিলনাড়ুতে বিজেপিতে মহাভাঙন! আন্নামলাই, নাগার্জুনের পর দল ছাড়লেন সুমতি
-
অস্তাচলে তৃণমূলের সূর্য! ২৮ বছর পর ‘ছুটি’ পেলেন মমতার ‘বক্সীদা’