প্রাথমিক শিক্ষকদের জন্য সুখবর। কর্মরতদের টেট পাশের সময়সীমা বাড়াল সুপ্রিম কোর্ট। জানানো হয়েছে, ২০২৮ সালের ৩১ আগষ্ট মধ্য কর্মরতদের পাশ করতে হবে। তবে যাদের চাকরির আর ৫ বছর বাকি, তাঁদের জন্য প্রযোজ্য নয় এই নির্দেশ।
যাঁদের ৫ বছরের কম চাকরি রয়েছে, তাঁদের ক্ষেত্রে টেট উত্তীর্ণ না হলেও চলবে। তবে তাঁরা যদি পদোন্নতির আশা করেন তাহলে টেট পাস করতে হবে। ৫ বছরের বেশি যাঁদের চাকরি রয়েছে, তাঁদের ক্ষেত্রে টেট পাশ করা বাধ্যতামূলক।
আরও পড়ুন:
পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে গোটা দেশের প্রায় ৩০ লক্ষেরও বেশি প্রাথমিক শিক্ষকই টেট উত্তীর্ণ নন। কিন্তু আইন অনুযায়ী টেট পাশ বাধ্যতামূলক। সেই সংক্রান্ত একটি মামলায় আগেই সুপ্রিম কোর্ট জানিয়েছিল কর্মরত সকল প্রাথমিক শিক্ষককে টেট পাশ করতে হবে। সেই সময় সাফ জানানো হয়েছিল, নির্দিষ্ট সময়ের মধ্যে পাশ করতে না পারলে ছাড়তে হবে চাকরি। তবে সেক্ষেত্রে সময়সীমা ছিল ৩১ আগষ্ট, ২০২৭ পর্যন্ত। শুক্রবার সুপ্রিম কোর্টে ছিল রিভিউ মামলা। সেখানেই বিচারপতি দীপঙ্কর দত্ত জানান, টেট পাশের সময়সীমা বাড়ানো হচ্ছে একবছর। অর্থাৎ ডেডলাইন বেড়ে হচ্ছে ৩১ আগষ্ট, ২০২৮। এই বাড়তি সময় পাওয়ায় খানিকটা স্বস্তি পেয়েছেন একাংশ।
আদালতের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে, যাঁদের ৫ বছরের কম চাকরি রয়েছে, তাঁদের ক্ষেত্রে টেট উত্তীর্ণ না হলেও চলবে। তবে তাঁরা যদি পদোন্নতির আশা করেন তাহলে টেট পাস করতে হবে। ৫ বছরের বেশি যাঁদের চাকরি রয়েছে, তাঁদের ক্ষেত্রে টেট পাশ করা বাধ্যতামূলক। শীর্ষ আদালত জানিয়েছে, কেউ যদি পরীক্ষায় পাশ না করেন বা পরীক্ষায় বসতে না চান, তাহলে তাঁকে ছাড়তে হবে চাকরি। তবে অবসরকালীন যাবতীয় সুযোগ সুবিধা তাঁরা পাবেন।
সর্বশেষ খবর
-
ইয়ামাল কাঁটায় বিদ্ধ এমবাপে, স্প্যানিশ তরুণের ডবল হ্যাটট্রিক রুখতে পারবেন ফরাসি অধিনায়ক?
-
ফের বারুইপুর, অপহরণ ও ‘ধর্ষণে’র চেষ্টার অভিযোগে গ্রেপ্তার যুবক!
-
অস্ত্রোপচার ছাড়াই প্রেমিকার গোপনাঙ্গের কঠিন রোগ ধরল এআই! জনসনের দাবি আদৌ সম্ভব?
-
ট্রাম্পের গা-জোয়ারিতে আমেরিকায় ‘সঙ্গীহীন’ ওলিসে, ঝাপসা ছবিতে প্রতিবাদ ফরাসি তারকার!
-
মলদ্বীপ নয় মন্দারমণি, সাগরপাড়ে রোম্যান্স সানির! বালুকাবেলায় ‘বেবি ডল’ ম্যাজিক