অন্ধকারের সুযোগ নিয়ে নিয়ন্ত্রণরেখা (LoC) পেরিয়ে জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) অনুপ্রবেশের চেষ্টা! এই ঘটনা চলাকালীন সতর্ক সেনার গুলিতে মৃত্যু হল এক জঙ্গির। মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটেছে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার কেজি সেক্টরে। গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয়েছে তল্লাশি অভিযান। ওই এলাকা থেকে জঙ্গি অনুপ্রবেশ ঘটেছে কিনা খতিয়ে দেখছে নিরাপত্তাবাহিনী।
জানা যাচ্ছে, গোয়েন্দা সূত্রে সেনার কাছে খবর ছিল অনুপ্রবেশ হতে পারে ওই অঞ্চল থেকে। সেইমতো সতর্ক ছিল বাহিনী। ওই অঞ্চলে সন্দেহজনক গতিবিধি নজরে আসতেই গুলি চালাতে শুরু করে সেনা। এলওসি থেকে ৩০০ মিটার ভিতরে সেনার গুলিতে মৃত্যু হয় এক জঙ্গির। সেনার তরফে জানানো হয়েছে, অনুপ্রবেশের চেষ্টা হয়েছিল ঠিকই কিন্তু তা রুখে দেওয়া হয়েছে। ওই এলাকা ঘিরে ফেলে শুরু হয়েছে তল্লাশি অভিযান। যদি কোনও জঙ্গি সেনার নজর এড়িয়ে এলাকায় ঢুকেও থাকে তবে গ্রেপ্তার করা হবে তাকে।
আরও পড়ুন:
সন্দেহজনক গতিবিধি নজরে আসতেই গুলি চালাতে শুরু করে সেনা। এলওসি থেকে ৩০০ মিটার ভিতরে সেনার গুলিতে মৃত্যু হয় এক জঙ্গির।
উল্লেখ্য, গত ১০ মার্চ ঠিক একইভাবে অনুপ্রবেশের চেষ্টা হয়েছিল জম্মুর রাজৌরির ঝানগড় এলাকায়। অনুপ্রবেশের চেষ্টা চলাকালীন নিরাপত্তাবাহিনীর গুলিতে মৃত্যু হয়েছিল এক জঙ্গির। গুলিতে গুরুতর জখম হয় আরও একজন। পরে জানা যায়, মৃত জঙ্গি ছিল পাকিস্তানের লস্কর-ই- তইবার হামজা ইউসুফ। তার কাছ থেকে একটি একে-৪৭ রাইফেল ও প্রচুর বিস্ফোরক উদ্ধার হয়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
হ্যাটট্রিকের হ্যাটট্রিক থেকে সর্বাধিক দর্শক, গ্রুপ পর্বেই ‘প্রথম সবকিছুর স্বাদ’ পেল বিশ্বকাপ
-
ভালোবাসার নামে অত্যাচার করেছে প্রাক্তন? ‘প্রেম’ বিতর্কের মাঝেই ‘টক্সিক’ শো আনছেন গৌরব!
-
মধ্যপ্রাচ্যে ধুন্ধুমার! মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে ইরানের হুমকি, ‘নরকযন্ত্রণা ভোগ করবেন’
-
শিয়ালদহ শাখার ৮টি স্টেশনে বন্ধ হচ্ছে রিজার্ভেশন কাউন্টার! তালিকায় কোন কোন স্টেশন?
-
‘তৃণমূলের এত দুর্নীতি সহ্য হচ্ছে না’, ক্ষোভ উগরে কংগ্রেসে গাজোলের পরাজিত প্রার্থী প্রসেনজিৎ