Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৬ জুন ২০২৬
Delhi

দিল্লিতে জঙ্গি হামলার ছক বানচাল! উদ্ধার প্রচুর অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, পাকিস্তানের ষড়যন্ত্র?

তদন্তকারীদের একটি সূত্রের খবর, এদিন সকালে মোট ১৮টি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করেন নিরাপত্তা কর্মীরা। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ৯ জনকে। তাঁদের কাছ থেকেই বাজেয়াপ্ত করা হয়েছে আগ্নেয়াস্ত্রগুলি। জানা যাচ্ছে, আগ্নেয়াস্ত্রগুলি প্রথমে বিহারের মুঙ্গেরে পাচারের পরিকল্পনা ছিল তাঁদের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৮, ২০২৬, ১৯:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৮, ২০২৬, ১৯:০৯

options
link
দিল্লিতে জঙ্গি হামলার ছক বানচাল! উদ্ধার প্রচুর অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, পাকিস্তানের ষড়যন্ত্র? zoom
দিল্লিতে জঙ্গি হামলার ছক বানচাল করলেন গোয়েন্দারা।

রাজধানীকে রক্তাক্ত করার ষড়যন্ত্র! দিল্লিতে জঙ্গি হামলার ছক বানচাল করলেন গোয়েন্দারা। মঙ্গলবার রাজধানীর বেশ কয়েকটি এলাকা থেকে উদ্ধার হয়েছে প্রচুর অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, যা বড় ধরনের হামলার উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল বলে অনুমান করা হচ্ছে। সূত্রের খবর, এই ষড়যন্ত্রের নেপথ্যে পাক মদতপুষ্ট জঙ্গিদের হাত রয়েছে।

তদন্তকারীদের একটি সূত্রের খবর, এদিন সকালে মোট ১৮টি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করেন নিরাপত্তা কর্মীরা। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ৯ জনকে। তাঁদের কাছ থেকেই বাজেয়াপ্ত করা হয়েছে আগ্নেয়াস্ত্রগুলি। জানা যাচ্ছে, আগ্নেয়াস্ত্রগুলি প্রথমে বিহারের মুঙ্গেরে পাচারের পরিকল্পনা ছিল তাঁদের। তারপর বিভিন্ন অস্ত্র কারবারি চক্রের মাধ্যমে সেগুলি দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা চলছিল। তদন্তকারীরা জানাচ্ছেন, এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত রয়েছে শাহবাজ আনসারি। সে উত্তরপ্রদেশের খুরজার বাসিন্দা। শাহবাজ জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকাভুক্ত। সে সিধু মুসওয়ালা হত্যাকাণ্ডে অন্যতম অভিযুক্ত।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গোয়েন্দারা মনে করছেন, এটি একটি সুসংগঠিত আন্তঃরাজ্য ও আন্তঃসীমান্ত নেটওয়ার্কের অংশ। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তার খোঁজ চলছে। শুরু হয়েছে তল্লাশিও। গত ২৪ এপ্রিল পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করে উত্তরপ্রদেশ পুলিশের এটিএফ। সেই ঘটনার সঙ্গে মঙ্গলবারের অস্ত্র উদ্ধারের যোগ রয়েছে বলে সূত্রের খবর।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.