Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ১৭ জুন ২০২৬
Telegram

হোয়াটসঅ্যাপের ষড়যন্ত্র, কলকাঠি নেড়েছে রিলায়েন্সও! টেলিগ্রাম ব্যানে বিস্ফোরক সংস্থার সিইও

সংস্থার সিইও পাভেল দুরভের এই দাবিকে 'ভুয়ে' বলে দাবি করেছেন টেলিকম খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৭, ২০২৬, ১৪:১৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৭, ২০২৬, ১৪:১৬

options
link
হোয়াটসঅ্যাপের ষড়যন্ত্র, কলকাঠি নেড়েছে রিলায়েন্সও! টেলিগ্রাম ব্যানে বিস্ফোরক সংস্থার সিইও zoom
ফাইল ছবি।

টেলিগ্রাম অ্যাপের উপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র। নিট ইউজি ২০২৬-এর পুনঃপরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতি ও প্রশ্নপত্র ফাঁসের গুজব রুখতেই এই সিদ্ধান্ত। কিন্তু সংস্থার সিইও পাভেল দুরভ কাঠগড়ায় তুলছেন রিলায়েন্স ও মেটাকে। তাঁর দাবি, রিলায়েন্সের আংশিক মালিকানা থাকা মেটা ও তাঁদের প্রধান প্রতিযোগী হোয়াটসঅ্যাপ মিলে ষড়যন্ত্র করেছে টেলিগ্রামের বিরুদ্ধে। কেবল নিষেধাজ্ঞাই নয়, দেশের বাইরে টেলিগ্রাম ব্যবহার রুখতেও চক্রান্ত হয়েছে বলে দাবি।

এক্স হ্যান্ডলে পাভেল লিখেছেন, ‘বিজিপি হাইজ্যাকিংয়ের মতো অনৈতিক পদ্ধতি অবলম্বন করে দেশের বাইরের (যার মধ্যে সংযুক্ত আরব আমিরশাহীও রয়েছে) লক্ষ লক্ষ ইউজারের টেলিগ্রাম ব্যবহারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে ভারতীয় টেলিকম সংস্থা রিলায়েন্স। এই বাধা সৃষ্টির বিষয়টি ইচ্ছাকৃত বলেই মনে হচ্ছে, কারণ রিলায়েন্স এ সংক্রান্ত একাধিক অভিযোগ উপেক্ষা করেছে। এটা হয়তো কোনও ব্যবসায়িক প্রতিযোগিতার অংশ, কারণ হোয়াটসঅ্যাপের মূল সংস্থা ‘মেটা’-র আংশিক মালিকানা রিলায়েন্সের হাতে রয়েছে।’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তবে তিনি এমন দাবি করলেও নামপ্রকাশে অনিচ্ছুক টেলিকম খাতের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এই অভিযোগগুলিকে ‘ভুয়ো খবর’ বলে অভিহিত করেছেন। জানিয়েছেন, দুরভ ‘রিলায়েন্স কমিউনিকেশনস’-কে ‘রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড’-এর সঙ্গে গুলিয়ে ফেলেছেন। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (আরআইএল)-এর ডিজিটাল শাখা ‘জিও’-তে মেটার সামান্য মালিকানা রয়েছে। অন্যদিকে, সাব-সি অর্থাৎ সমুদ্রতল দিয়ে যাওয়া কেবলগুলি পরিচালনা করে অন্য একটি গোষ্ঠী রিলায়েন্স কমিউনিকেশনস, যেটা আরআইএলের অংশ নয়।
প্রসঙ্গত, আগামী ২১ জুন নিট-ইউজির পুনঃপরীক্ষা। প্রশ্নপত্র ফাঁস রুখতে মোদি সরকার গুগল ও অ্যাপলকে নির্দেশ দিয়েছে, যেন তারা ২২ জুন পর্যন্ত তাদের অ্যাপ স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপটি সরিয়ে নেয়। জানা যাচ্ছে, ‘পেপার লিকড লিট’, ‘রি-নিট ২০২৬’, ‘রি নিট মাফিয়া’র মতো নামের চ্যানেলগুলি পরীক্ষার প্রশ্নপত্র পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছিল প্রকাশ্যে। পরীক্ষার্থীদের থেকে কয়েক হাজার থেকে কয়েক লক্ষ টাকা পর্যন্ত দাবি করা হয়েছে। তবে এনটিএ জানিয়েছে, এই ধরনের প্রতিশ্রুতি আসলে প্রতারণা। তাই কোনও রকম জালিয়াতি যাতে না হয়, তাই নিষিদ্ধ করা হয়েছে টেলিগ্রামকে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.