Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২৫ আগস্ট ২০২৬
Telangana

পরকীয়ায় পথের কাঁটা! প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে ‘খুন’ স্ত্রীর, ষড়যন্ত্র চাপা দিতে নিখোঁজ ডায়েরি

এলগোই গ্রামের নির্জন জায়গায় খুন করা হয় মুথয়ামকে। এর পর পাশের খেতে পুঁতে ফেলা হয় দেহ। মাটি খুঁড়তে একটি জেসিবি মেশিনকে কাজে লাগান চিন্টু-কল্পনা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৫, ২০২৬, ১৪:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৫, ২০২৬, ১৪:৪২

options
link
পরকীয়ায় পথের কাঁটা! প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে ‘খুন’ স্ত্রীর, ষড়যন্ত্র চাপা দিতে নিখোঁজ ডায়েরি zoom
স্বামী মুথয়ামের সঙ্গে কল্পনা (বাঁ দিকে)। প্রেমিক চিন্টু। ছবি: সংগৃহীত।
Advertisement

সপ্তাহ খানেকের বেশি নিখোঁজ স্বামী। এমতাবস্থায় স্থানীয় থানায় গিয়ে নিখোঁজ ডায়রি করেন স্ত্রী। কিন্তু তেলেঙ্গানা পুলিশি তদন্তে ফাঁস হয়ে গেল ভয়ংকর ষড়যন্ত্র। আসলে পাশের গ্রামের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান তরুণী। সেই কারণেই প্রেমের কাঁটা স্বামীকে খুন করে মাটিতে পুঁতে দেন তিনি। এই কাজে তাঁকে সাহায্য করেন প্রেমিক। পুলিশ গ্রেপ্তার করেছে দুই অভিযুক্তকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, খুন হওয়া যুবকের নাম বছর বিয়াল্লিশের মুথয়াম রেড্ডি। গত ১৮ মে তাঁর স্ত্রী কল্পনা স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরি করেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, পাশের গ্রাম এলগোইয়ের বাসিন্দা গেইনি পান্ডারি ওরফে চিন্টু নামের এক যুবকের সঙ্গে ফোনে নিয়মিত কথা বলতেন কল্পনা। উভয়কে আটক করে জিজ্ঞাসাবাদে সামনে চলে আসে পরকীয়া প্রেমের কারণেই খুনের ঘটনা। আসলে বেশ কয়েক মাস আগে চিন্টুর সঙ্গে সম্পর্কে জড়ান তরুণী। বিষয়টি জানতে পারেন মুথয়াম। তিনি এই বিষয়ে আপত্তি করেন। বাড়িতে নিয়মিত অশান্তি শুরু হয়। এই অবস্থায় প্রেমিকের সঙ্গে পরিকল্পনা করে স্বামীকে হত্যার ষড়যন্ত্র করেন কল্পনা।

Advertisement

তদন্তকারীরা জানিয়েছেন, এলগোই গ্রামের নির্জন জায়গায় খুন করা হয় মুথয়ামকে। এর পর পাশের খেতে পুঁতে ফেলা হয় দেহ। মাটি খুঁড়তে একটি জেসিবি মেশিনকে কাজে লাগান চিন্টু-কল্পনা। মাটি ঢাকা চাপা দিয়ে উপরে পাথর ছড়িয়ে দেন তাঁরা। অভিযুক্তরা খুনের বিষয়টি স্বীকার করার পরে মাটি খুঁড়ে দেহ তুলে ময়নাতদন্তে পাঠানো হয়। তাতেই খুনের বিষয়টি স্পষ্ট হয়ে যায়। ডিএসপি ভেঙ্কটা রেড্ডি জানান, খুনের ঘটনায় কল্পনা-চিন্টু ছাড়া আর কেউ জড়িত রয়েছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.