Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১০ আগস্ট ২০২৬
Telangana

ফ্ল্যাট-রিসর্ট থেকে কেজি কেজি সোনা, পুলিশকর্তার ৩০০ কোটির বেআইনি সম্পত্তির হদিশ!

সম্প্রতি অভিযোগ ওঠে সঙ্কিরেড্ডির কাছে প্রচুর পরিমাণে আয়বহির্ভূত সম্পত্তি রয়েছে। এরপরই তদন্তে নামে এসিবি। সোমবার শুরু হয় তল্লাশি অভিযান। স্থাবর এবং অস্থাবর মিলিয়ে প্রায় ৩০০ কোটির সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে বলে খবর।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৭, ২০২৬, ১৮:২৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৭, ২০২৬, ১৮:২৩

options
link
ফ্ল্যাট-রিসর্ট থেকে কেজি কেজি সোনা, পুলিশকর্তার ৩০০ কোটির বেআইনি সম্পত্তির হদিশ! zoom
ছবি: এআই দ্বারা নির্মিত।
Advertisement

ফ্ল্যাট-রিসর্ট থেকে কেজি কেজি সোনা, রুপো। পুলিশকর্তার বাড়ি থেকে উদ্ধার হল প্রায় ৩০০ কোটির বেআইনি সম্পত্তি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানায় (Telangana)। ইতিমধ্যেই তাঁকে গ্রেপ্তার করেছে সে রাজ্যের দুর্নীতিদমন শাখা (এসিবি)। ধৃতের নাম সঙ্কিরেড্ডি ভীম রেড্ডি। তিনি তেলঙ্গানার ডেপুটি পুলিশ সুপার ছিলেন।

সম্প্রতি অভিযোগ ওঠে সঙ্কিরেড্ডির কাছে প্রচুর পরিমাণে আয়বহির্ভূত সম্পত্তি রয়েছে। এরপরই তদন্তে নামে এসিবি। সোমবার শুরু হয় তল্লাশি অভিযান। স্থাবর এবং অস্থাবর মিলিয়ে প্রায় ৩০০ কোটির সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে বলে খবর। এরপরই সোমবার সন্ধ্যায় হায়দরাবাদের ইব্রাহিমবাগের বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। এসিবি সূত্রে খবর, সঙ্কিরেড্ডির অন্তত ১৫টি ঠিকানায় তল্লাশি চালানো হয়। এছাড়াও তেলঙ্গানা এবং কর্নাটকে তাঁর বন্ধু-বান্ধব এবং আত্মীয়স্বজনের বাড়িতেও তল্লাশি চলে।

Advertisement

জানা গিয়েছে, গত ২ জুলাই থেকে ৬ জুলাই চারদিন তল্লাশি অভিযান চলে। অভিযুক্ত পুলিশকর্তার একটি ঠিকানা থেকে উদ্ধার হয়েছে নগদ ৩ লক্ষ ৬০ হাজার টাকা। অপর ঠিকানা থেকে ৪০ লক্ষ টাকা, ২ কেজি সোনার গয়না, ২০ কেজি রুপোর গয়না এবং অন্যান্য পাওয়া গিয়েছে। এ ছাড়াও তাঁর একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ২০ লক্ষ টাকার হদিশ মিলেছে বলে খবর। শুধু তাই নয়, ইব্রাহিমবাগ, মণিকোন্ডা, তেল্লাপুর থেকে উদ্ধার হয়েছে একাধিক ফ্ল্যাট, বাংলো এবং রিসর্ট।    

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.