‘যদি প্রয়োজন হয় গান্ধী পরিবারের হাতে ১০০০ কোটি টাকা তুলে দেবে তেলেঙ্গানার কংগ্রেস কর্মীরা।’ সম্প্রতি গান্ধী পরিবারের প্রতি আনুগত্য দেখিয়ে এমনই মন্তব্য করেছিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। সেই মন্তব্যকে হাতিয়ার করে এবার কংগ্রেসকে তুলোধোনা করল বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ, তেলেঙ্গানা রাজ্যকে জাতীয় কংগ্রেস এটিএমের মতো ব্যবহার করছে।
সম্প্রতি এক সভায় বক্তব্য রাখতে গিয়ে গান্ধী পরিবারের উদ্দেশে মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি বলেন, “গান্ধী পরিবারের জন্য টাকাটা কি খুব বড় কিছু? যারা দেশের জন্য নিজের ৩ প্রজন্মকে উৎসর্গ করেছেন। গান্ধী পরিবারের যদি প্রয়োজন মনে হত, তাঁরা কি ১০ হাজার কোটি টাকা নিজের জন্য জোগাড় করতে পারতেন না? ওঁদের কাছে অর্থ অগ্রাধিকার নয়, ফলে কংগ্রেস ও দেশকে আলাদা করা যায় না। কংগ্রেস এই দেশের আত্মা।” এরপরই রেড্ডি বলেন, “যদি কখনও প্রয়োজন হয়, তবে তেলেঙ্গানার কংগ্রেস কর্মীদের সে ক্ষমতা রয়েছে ১০০০ কোটি টাকা জোগাড় করে গান্ধী পরিবারের হাতে তুলে দেওয়ার।”
আরও পড়ুন:
তেলেঙ্গানার মানুষের কষ্টার্জিত রাজস্ব কি রাজ্যের মানুষের কল্যাণের জন্য, না কি দিল্লির এক রাজবংশের সেবার জন্য? রাজ্যের উন্নয়ন না কি ১০ জনপথের একটি এটিএম তেলেঙ্গানা?
রেড্ডির এই মন্তব্য সামনে আসতেই বিতর্ক চরম আকার নেয়। সোশাল মিডিয়ায় কংগ্রেসকে একহাত নেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। তিনি লেখেন, তেলেঙ্গানার মানুষের কষ্টার্জিত রাজস্ব কি রাজ্যের মানুষের কল্যাণের জন্য, না কি দিল্লির এক রাজবংশের সেবার জন্য? রাজ্যের উন্নয়ন না কি ১০ জনপথের একটি এটিএম তেলেঙ্গানা? বর্তমানে তেলেঙ্গানার যুবকরা ‘ডিএসসি’ (DSC) বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করছেন কৃষকরা ‘রাইথু ভরোসা’র (কৃষকদের উদ্দেশে আনা প্রকল্প) জন্য অপেক্ষা করছেন। অন্যদিকে মুখ্যমন্ত্রী গান্ধী পরিবারের আর্থিক প্রয়োজন মেটাতে গর্বের সঙ্গে ১০০০ কোটি টাকা জোগাড় করে তাঁদের হাতে তুলে দেওয়ার কথা বলছেন।’
একই সুরে কংগ্রেসকে তোপ দেগেছে চন্দ্রশেখর রাওয়ের দল বিআরএস। দলের মুখপাত্র কৃষ্ণাঙ্ক মান্নে বলেন, ”তেলেঙ্গানা কংগ্রেসের থেকে গান্ধী পরিবারের হাতে হাজার কোটি টাকা তুলে দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। তাঁর মন্তব্যেই প্রমাণিত যে তেলেঙ্গানা এখন জাতীয় কংগ্রেসের এটিএমে পরিণত হয়েছে।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ইস্তফা দিলেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, স্বেচ্ছায় ছাড়লেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যানের পদ
-
হরমুজে ইরানের জালে আমেরিকার অত্যাধুনিক সাবমেরিন! ‘মুখ বাঁচাতে’ কী বলছে ওয়াশিংটন?
-
‘দৃশ্যম ৩’-এ ভয়ানক ষড়যন্ত্রে বিদ্ধ ‘সালগাঁওকর’, জোড়া এন্ট্রিতে বাড়ছে হৃদস্পন্দন, ২ অক্টোবরই যবনিকা পতন!
-
মুম্বইয়ের ইসকন মন্দিরে ত্রিপক্ষীয় জোট, বৈদিক শিক্ষায় কর্পোরেট বিশ্বকে জুড়বে বি.আর.সি.
-
আম্পায়ারকে মায়ের দিব্যি! তিলকের স্লেজিংয়ের ‘বদলা’, দলীপ ফাইনালে শিরোনামে শুধুই বৈভব