যৌন নির্যাতন ও জোরপূর্বক ধর্মান্তর বিতর্কে জেরবার টাটা কনসালটেন্সি সার্ভিস (টিসিএস)। চাপে পড়ে মহারাষ্ট্রের নাসিকে টিসিএসের বিপিও বিভাগের কাজ সাময়িক ভাবে বন্ধ করল সংস্থা। এক নির্দেশিকায় বলা হয়েছে, আপাতত কর্মীরা বাড়ি থেকে কাজ করবেন। পরবর্তী নির্দেশিকা না দেওয়া পর্যন্ত ওয়ার্ক ফর্ম হোম পদ্ধতিতেই কাজ চলবে।
যৌন নির্যাতন, মানসিক হেনস্তা এবং ধর্মান্তরণের অভিযোগ আইটি জায়েন্ট সংস্থার নাসিক কেন্দ্রের বেশ কিছু কর্মীর বিরুদ্ধে। এই অভিযোগ এনেছেন টিসিএসের কমপক্ষে ন’জন মহিলা কর্মী। এই বিষয়ে মহারাষ্ট্রের মন্ত্রী ও বিজেপি নেতা গিরিশ মহাজনের দাবি, “কোম্পানির চার-পাঁচজন মুসলিম কর্মী এবং কিছু কর্মকর্তা চাকরি, ভালো বেতনের প্রতিশ্রুতি দিয়ে মেয়েদের প্রলুব্ধ করেছিল।” তিনি আরও দাবি করেন, মহিলাদের “নমাজ পড়তে ও রোজা রাখতে বাধ্য করা হয়েছিল।” গোট ঘটনায় মুখ পুড়েছে ভারত বিখ্যাত তথ্য-প্রযুক্তি সংস্থার। ইতিমধ্যে বিশেষ তদন্তকারী দল গঠন করে তদন্তে নেমেছে নাসিক পুলিশ।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সংস্থারই এক চুক্তিভিত্তিক কর্মী বলেছেন, ”২০২১ সাল থেকে এইসব চলছে। ওরা বলত, যাও হিন্দু মেয়েদের সঙ্গে বন্ধুত্ব করে নাও। তারপর বিয়ে করে ফেলো। বলত, ওদের ধর্মান্তরণ ঘটাও। এমনকী এই জন্য টাকাও অফার করত।” অভিযোগ আনা মহিলা কর্মীরা বলছেন, সিনিয়র কর্মীরা তাঁদের যৌন ও মানসিক হেনস্তা করতেন। অথচ মানবসম্পদ বিভাগের (এইচআর) কাছে অভিযোগ জানিয়েও লাভ হত না। ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে এবছরের মার্চ পর্যন্ত এমন ঘটনা ঘটেই চলেছে বলে অভিযোগ।
একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এফআইআর করেছেন ১৮ থেকে ২৫ বছর বয়সি টিসিএস-এর মহিলা কর্মীরা। গত দুই থেকে তিন বছর ধরে তাঁদের উপর নির্যাতন চলেছে বলে অভিযোগ। গ্রেপ্তার হওয়া ছয় অভিযুক্তের মধ্যে টিসিএসের ইঞ্জিনিয়ার পদমর্যাদার আধিকারিকও রয়েছেন। আরও কয়েক জনের বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ। প্রয়োজনে তাঁদেরও গ্রেপ্তার করা হবে। এএনআই-এর রিপোর্ট অনুযায়ী, শ্লীলতাহানি ও ধর্মান্তরণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে টিসিএসের বিভিন্ন পদে থাকা আসিফ আনসারি, শফি শেখ, শাহরুখ কুরেশি, রাজা মেমন, তৌসিফ আত্তার এবং অশ্বিন চাইনানিকে।
সর্বশেষ খবর
-
‘ভারত থেকে অনেক কামাচ্ছি’, নতুন শুল্ক ঘোষণার পরই ‘প্রিয় বন্ধু’ মোদির প্রশংসায় ট্রাম্প
-
‘উচ্চতর মেধাকে নিম্ন পদে নয়’, উচ্চশিক্ষা গোপন করা নিয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট
-
ইন্ডিয়া জোটের বৈঠকের দিনই তৃণমূলের সাংসদ ভাঙন? জল্পনায় আরও চাপে কালীঘাট!
-
‘সিনেমাতেই মনোযোগ দিতে চাই’, ‘ফুলপিসি’তে বিনির চরিত্রে প্রশংসিত হতেই ভবিষ্যৎ ভাবনা শ্যামৌপ্তির
-
৫ জুন ২০২৬: মীন রাশির আজকের দিন