সাহিত্য ক্ষেত্রে দেশের সর্বোচ্চ পুরস্কার জ্ঞানপীঠ (২০২৫) পাচ্ছেন তামিল কবি ও গীতিকার আর বৈরামুথু। শনিবার ভারতীয় জ্ঞানপীঠ কমিটি জানিয়েছে—তামিল সাহিত্যে অসামান্য অবদান, সৃজনশীল গভীরতা এবং স্বতন্ত্র কাব্যস্বরের স্বীকৃতিস্বরূপ আর বৈরামুথুকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে।
১৯৫৩ সালের ১৩ জুলাই জন্ম বৈরামুথুর। সমসাময়িক তামিল সাহিত্যের অন্যতম মুখ তিনি। মানবিক মূল্যবোধ, সমাজ সম্পর্কে সংবেদনশীলতা এবং প্রকৃতিপ্রেম এই কবির সৃজনের চাবিকাঠি। গত কয়েক দশক ধরে বৈরামুথুর রচিত কবিতা, গদ্য এবং লিরিকে মুগ্ধ তামিল সারস্বত সমাজ। ৩৭টি গ্রন্থের প্রণেতা এই কবি গীতিকার হিসাবে সাতবার জাতীয় পুরস্কার পেয়েছেন। ‘কাল্লিকাট্টু এথিকাসাম’, ‘কারুবাচি কাভিয়াম’, ‘থান্নি দেশম’ এবং ‘মুনড্রাম উল্লাগা পোর’ (তৃতীয় বিশ্বযুদ্ধ) তাঁর অন্যতম পরিচিত কাজ।
আরও পড়ুন:
‘কাল্লিকাট্টু এথিকাসাম’-এর জন্য আগেই সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পেয়েছেন আর বৈরামুথু। ২০০৩ সালে সম্মানিত হন পদ্মশ্রী পুরস্কারে। পরে ২০১৪ সালে পদ্মভূষণেও সম্মানিত হন। সহিত্যকলায় স্বতন্ত্র অবদানের জন্য তামিলনাড়ু সরকারের সর্বোচ্চ পুরস্কারও পেয়েছেন বৈরামুথু। জ্ঞানপীঠ প্রাপ্তিতে তাঁর সাহিত্য পরিক্রমা সম্পূর্ণ হল।
সর্বশেষ খবর
-
ব্রাজিল-ভারত মেগা ম্যাচ খেলতে জাতীয় দলে কামব্যাক? কলকাতায় এসে মুখ খুললেন সুনীল
-
এবার গেরুয়া বনাম লালের মুখোমুখি লড়াই! কল্যাণীর বর্ধিত অধিবেশনে বার্তা সিপিএমের
-
কোর্স করতে অনিচ্ছুক, টাকা ফেরত চেয়ে আবেদন, কলেজে ডেকে ছাত্রী ও মার ‘শ্লীলতাহানি’ বনগাঁয়!
-
জঙ্গলের ‘বিষাক্ত প্রহরী’, বিরল লজ্জাবতী বানরের এবার দেখা মিলবে জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে
-
গুণমানের পরীক্ষায় অনুত্তীর্ণ, এভারেস্টের হিং-সহ একাধিক মশলা নিষিদ্ধ করল FSSAI