Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Tamil Nadu

তামিলনাড়ুতে তৃতীয় বিকল্প, সমর্থন চেয়ে বাম-কংগ্রেসের সঙ্গে আলোচনায় বিজয়

জাতীয় রাজনীতিতে সবচেয়ে আলোড়ন ফেলে দেওয়া ফলাফল হয়েছে তামিলনাড়ুতে। একক বৃহত্তম দল হিসাবে উঠে এসেছে টিভিকে। তামিলভূমে ১০৮টি আসন জিতেছে বিজয়ের দল। অল্পের জন্য একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি তারা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৫, ২০২৬, ১৪:৫৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৫, ২০২৬, ১৪:৫৮

options
link
তামিলনাড়ুতে তৃতীয় বিকল্প, সমর্থন চেয়ে বাম-কংগ্রেসের সঙ্গে আলোচনায় বিজয় zoom
থলপতি বিজয়। ছবি: সংগৃহীত।
Advertisement

তামিলনাড়ুতে অভূতপূর্ব ফল করলেও একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারেনি থলপতি বিজয়ের দল টিভিকে। এই পরিস্থিতিতে সূত্রের খবর, সমর্থন চেয়ে ইতিমধ্যেই বাম-কংগ্রেস এবং অন্যান্য ছোট দলগুলির সঙ্গে আলোচনায় বসতে চলেছেন দক্ষিণী সুপারস্টার।

জাতীয় রাজনীতিতে সবচেয়ে আলোড়ন ফেলে দেওয়া ফলাফল হয়েছে তামিলনাড়ুতে। একক বৃহত্তম দল হিসাবে উঠে এসেছে টিভিকে। তামিলভূমে ১০৮টি আসন জিতেছে বিজয়ের দল। অল্পের জন্য একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি তারা। কংগ্রেস-ডিএমকে জোটের ঝুলিতে গিয়েছে ৭৩টি আসন। এআইএডিএমকে জোট পেয়েছে ৫২টি আসন। সূত্রের খবর, সমর্থন পেতে বিদুথালাই চিরুথাইগাল কাচি, সিপিএম, সিপিআই, কংগ্রেস এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের (আইইউএমএল) মতো দলগুলির সঙ্গে আলোচনায় বসতে চলেছেন বিজয়। শীঘ্রই তাদের আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ পাঠানো হবে বলে জানা গিয়েছে।

Advertisement

কংগ্রেস, ভিসিকে, সিপিআই, সিপিএম এবং আইইউএমএল – সবকটি দলই বর্তমানে ডিএমকে নেতৃত্বাধীন সেকুলার প্রগ্রেসিভ অ্যালায়েন্স (এসপিএ)-এর অংশ। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, কংগ্রেস জিতেছে ৫টি আসন, আইইউএমএল, সিপিআই, সিপিএম এবং ভিসিকে প্রত্যেকেই জিতেছে ২টি করে আসন। ২৩৪ আসন বিশিষ্ট তামিলনাড়ুর বিধানসভায় জাদু সংখ্যা ১১৮। যদি সিপিএম-কংগ্রেস এবং অন্যান্য দলগুলি টিভিকের সঙ্গে হাত মেলায় তাহলে দ্রাবিড়ভূমের মসনদে বসতে চলেছেন বিজয়। দক্ষিণী রাজ্যে তাহলে ফের তৈরি হবে অবিজেপি সরকার।

এখানে বলে রাখা ভালো, ডিএমকে নিয়ে অসন্তুষ্ট ছিলেন তামিলনাড়ুর কংগ্রেস নেতারা। ক্ষোভের মূল কারণ – অসম্মান। তামিলনাড়ুতে কংগ্রেস এবং ডিএমকের জোট যতই মসৃণ হোক, রাজ্য রাজনীতিতে কংগ্রেসকে সেভাবে গুরুত্ব দেয় না ডিএমকে। এমনকী, সে রাজ্যে ডিএমকে কংগ্রেস জোট ক্ষমতায় থাকলেও সরকারে কংগ্রেসের কোনও অংশিদারিত্ব নেই। স্থানীয় পুরসভা, বিভিন্ন উন্নয়ন বোর্ডেও কংগ্রেস নেতাদের গুরুত্ব দেওয়া হয় না। এমন বিবিধ অভিযোগ তুলে ডিএমকের সঙ্গ ছাড়ার বার্তা দিচ্ছিলেন অনেক নেতা। তাই ভোটের আগেই কংগ্রেসের একটা অংশ টিভিকের সঙ্গে জোট করতে চাইছিলেন। কিন্তু কংগ্রেসের কেন্দ্রীয় নেতারা নিশ্চিত ছিলেন না। কিন্তু ফল বেরোনের যে ছবি দেখা যাচ্ছে, তাতে হাত শিবির বিজয়কে সমর্থন করতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.