Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ৮ আগস্ট ২০২৬
Tamil Nadu

এবার সত্যিই কাটল তামিলনাড়ু জট, ভিসিকে-র সমর্থনে সরকার গড়ছেন বিজয়! শপথগ্রহণ কবে?

অবশেষে কাটল তামিলনাড়ু জট! সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে দ্রাবিড়ভূমে সরকার গড়তে চলেছে থলপতি বিজয়ের দল টিভিকে। জানা যাচ্ছে, দক্ষিণী সুপারস্টারের দিকে নিঃশর্ত সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছে ভিসিকে। ফলে জাদু সংখ্যা ছুঁয়ে ফেলেছে টিভিকে।  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৯, ২০২৬, ১৮:৩১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৯, ২০২৬, ১৮:৩১

options
link
এবার সত্যিই কাটল তামিলনাড়ু জট, ভিসিকে-র সমর্থনে সরকার গড়ছেন বিজয়! শপথগ্রহণ কবে? zoom
থলপতি বিজয়। ছবি: সংগৃহীত
Advertisement

অবশেষে কাটল তামিলনাড়ু জট? সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে দ্রাবিড়ভূমে সরকার গড়তে চলেছে থলপতি বিজয়ের দল টিভিকে। জানা যাচ্ছে, দক্ষিণী সুপারস্টারের দিকে নিঃশর্ত সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছে ভিসিকে। ফলে জাদু সংখ্যা ছুঁয়ে ফেলেছে টিভিকে। শীঘ্রই মুখ্যমন্ত্রীর কুরসিতে বসতে চলেছেন বিজয়। তবে নতুন সরকারের শপথগ্রহণ কবে? তা এখনও জানা যায়নি।

বিগত চার দিন ধরে তামিলনাড়ুতে অব্যাহত ছিল জট। ২৩৪ আসন বিশিষ্ট তামিলনাড়ু বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৮টি আসন। কিন্তু কোনও দল বা জোটই তা ছুঁতে পারেনি। বিধানসভা ভোটে একক বৃহত্তম দল হিসাবে আত্মপ্রকাশ করলেও জাদু সংখ্যা থেকে বেশ কিছুটা দূরে ছিল বিজয়ের দল টিভিকে। এই পরিস্থিতিতে টিভিকে প্রধান বেশ কয়েকবার রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গেও দেখাও করেন। কিন্তু রাজ্যপাল সাফ জানিয়ে দেন ১১৮ জন বিধায়কের সমর্থন না পেলে তিনি সরকার গঠন করতে টিভিকে-কে আমন্ত্রণ জানাবেন না। ফলে চাপে ছিলেন বিজয়।

Advertisement

বিধানসভা নির্বাচনে বিজয়ের দলের প্রাপ্ত আসন সংখ্যা ১০৮। বিজয় দু’টি আসনে জয়ী হওয়ায় তাদের বিধায়ক সংখ্যা ১০৭। কয়েকদিন আগেই কংগ্রেসের পাঁচ বিধায়ক সমর্থন করে টিভিকে-কে। শুধু তা-ই নয়, দুই বাম দলের চার বিধায়কও বিজয়ের পাশে দাঁড়ান। কিন্তু তা-ও জাদু সংখ্যায় ছঁতে পারছিল না বিজয়ের দল। এই পরিস্থিতিতে শনিবার বিজয়কে সমর্থন করলেন দুই ভিসিকে বিধায়ক এবং দুই আইইউএমএল। এর জেরে অবশেষে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেল টিভিকে। সরকার গঠন করতে আর কোনও বাধা রইল না।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.