Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১১ আগস্ট ২০২৬
Tamil Nadu Politics

স্ট্যালিনকে রুখতে এআইডিএমকের পুরনো নেতাদের একজোট করার চেষ্টা, তামিলভূমে নয়া কৌশল বিজেপির

চার বিরোধী নেতাকে একজোট করে স্ট্যালিনকে চ্যালেঞ্জ জানাতে চাইছে বিজেপি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৯, ২০২৫, ১২:২২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৯, ২০২৫, ১২:২২

options
link
স্ট্যালিনকে রুখতে এআইডিএমকের পুরনো নেতাদের একজোট করার চেষ্টা, তামিলভূমে নয়া কৌশল বিজেপির zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর ফাঁকা মাঠে গোল নয়। এবার তামিলনাড়ুতে এমকে স্ট্যালিনকে রুখতে প্রধান বিরোধী দলগুলিকে এক ছাতার তলায় এনে মহাজোট গড়ার চেষ্টা শুরু করল বিজেপি। জয়ললিতার মৃত্যুর পর যে এআইএডিএমকের নেতারা নিজেদের মধ্যে বিবাদের জেরে বিক্ষিপ্ত হয়ে আলাদা আলাদা রাজনৈতিক পথ বেছে নিয়েছিলেন, তাঁদের সকলকে একত্রিত করে বৃহত্তর মহাজোট গড়ার চেষ্টা করছে গেরুয়া শিবির। সেই লক্ষ্যে বিরোধী শিবিরের নেতাদের অভ্যন্তরীণ যাবতীয় বিবাদ মেটানোর উদ্যোগ নিয়েছেন অমিত শাহরা।

সেই লক্ষ্যেই ই পালানিস্বামী এবং টিটিভি দিনাকরণের মধ্যেকার শৈত্য কাটাতে উদ্যোগী গেরুয়া শিবির। সূত্রের খবর, বিজেপি নেতারা চাইছেন এআইএডিএমকের পাশাপাশি দিনাকরণের এএমএমকে এনডিএ জোটে শামিল করতে। তাতে সমস্যা হয়ে দাঁড়াচ্ছে পালানিস্বামী এবং দিনাকরণের ‘শত্রুতা’। সেটা মেটাতে দুই শিবিরের সঙ্গে আলোচনা শুরু করেছে বিজেপি। সূত্রের দাবি, দুই শিবিরকে এক ছাতার তলায় আনার লক্ষ্যে অনেকটা সাফল্যও পেয়েছে গেরুয়া শিবির। দিনাকরণের বিরুদ্ধে পালানিস্বামী ২০১৯ সালে যে মামলা দায়ের করেছিলেন, সেটা ইতিমধ্যেই প্রত্যাহার করা হয়েছে। বিজেপির উদ্যোগেই সেটা সম্ভব হয়েছে বলে খবর। সব ঠিক থাকলে দ্রুত সরকারিভাবে এনডিএতে যোগ দেবে দিনাকরণের দলও।

Advertisement

ই পালানিস্বামী, ও পনিরসেলভম, শশীকলা, টিটিভি দিনাকরণ। তামিলনাড়ুর রাজনীতিতে এরা সকলেই পরিচিত নাম। জয়ললিতা জীবিত থাকাকালীন এরা প্রত্যেকেই এআইএডিএমকের হয়ে কাজ করতেন। জয়ললিতার মৃত্যুর পর নিজেদের মধ্যে বিবাদে এঁরা আলাদা হয়ে যান। আলাদা আলাদা রাজনৈতিক সংগঠনের ব্যানারে লড়াই করেন। যার ফলে সুবিধা পেয়ে যায় ডিএমকে। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সেটার পুনরাবৃত্তি রুখতে মরিয়া বিজেপি। সেকারণেই এই সব প্রথম সারির নেতাকে একত্রিত করার চেষ্টা করছে গেরুয়া শিবির।

পনিরসেলভমের দল ২০২৪ লোকসভা নির্বাচনেও বিজেপির সঙ্গে জোটেই লড়েছিল। বিধানসভার আগে এআইএডিএমকের সঙ্গে ফের জোট ঘোষণা করেছে গেরুয়া শিবির। এবার দিনারকরণের দলকে জোটে শামিল করতে পারলেই ষোল কলা পূর্ণ। এনডিএর অধীনে চলে আসবেন রাজ্যের চার প্রভাবশালী বিরোধী নেতাই। সেটা হলে ছাব্বিশে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে স্ট্যালিনকে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.