Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Assembly Election Results 2026

প্রাথমিক গণনায় অসমে ফের গেরুয়া ঝড়, কেরলে বামদুর্গ ভাঙছে কংগ্রেস, দ্রাবিড়ভূমে ‘বিজয়’ পতাকা

সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রী পরিচয় মুছে ফেললেন পিনারাই বিজয়ন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৪, ২০২৬, ১২:১৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৪, ২০২৬, ১২:১৬

options
link
প্রাথমিক গণনায় অসমে ফের গেরুয়া ঝড়, কেরলে বামদুর্গ ভাঙছে কংগ্রেস, দ্রাবিড়ভূমে ‘বিজয়’ পতাকা zoom
কেরলে কংগ্রেস জোট ইউডিএফ এগিয়ে রয়েছে ২৬টি আসনে।

পশ্চিমবঙ্গের সঙ্গেই সোমবার তিন রাজ্য অসম, কেরল, তামিলনাড়ুতে ভোটের ফল (Assembly Election Results 2026)। এছাড়াও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতেও চলছে গণনা। দিনের শুরুতে অসমে এগিয়ে বিজেপি, কেরলে এগিয়ে কংগ্রেস জোট, তামিলনাড়ুতে প্রাথমিক গণনায় এগিয়ে ডিএমকে এবং পুদুচেরিতে রঙ্গস্বামীর নেতৃত্বাধীন এনআরসি এগিয়ে। উল্লেখ্য, এই জোটে রয়েছে বিজেপি।

অসমে সকাল ৯টা অবধি গণনায় বিজেপি এগিয়ে রয়েছে ৫৩টি আসনে। কংগ্রেস এগিয়ে রয়েছে ১৬টি আসনে, এআইইউহডিএফ এগিয়ে ২টি আসনে। বিগত লোকসভা ভোটে বদরুদ্দিন আজমলের দল এআইইউহডিএফ একটি আসনও পায়নি। মনে করা হচ্ছিল, বিধানসভাতেও তাদের ভারডুবি হতে চলেছে। মুসলিম ভোট নিজেদের ঘরে টেনে শক্তি বাড়াবে কংগ্রেস। কিন্তু প্রাথমিক ট্রেন্ড সেকথা বলছে না। বরং ‘মামা’ ভোটে সিঁধ কাটল আজমলই। সেক্ষেত্রে বড় জয়ের দিকে এগোচ্ছে বিজেপি।

Advertisement

এদিকে তামিননাড়ুতে ৪৯টি আসনে এগিয়ে ডিএমকে, এডিএমকে ২৬টি আসনে, টিভিকে এগিয়ে ১৯টি আসনে। এমকে স্ট্যালিনই কী আরও একবার সরকার গড়তে চলেছেন? এখনও স্পষ্ট নয়। কারণ পিছন পিছন ঘোড়া ছোটাচ্ছে এডিএমকে। তবে প্রথমবার নির্বাচনে দাঁড়িয়েই অভিনেতা থলপতি বিজয়ের নতুন দল টিভিকে চমকে দিচ্ছে।

কেরলে কংগ্রেস জোট ইউডিএফ এগিয়ে রয়েছে ২৬টি আসনে। তাদের পরেই এলডিএফ এগিয়ে রয়েছে ১৫টি আসনে। বিজেপি ৪টি আসনে এগিয়ে রয়েছে। প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী, কেরলে ক্ষমতা হারাতে চলেছেন পিনারাই বিজয়ন। ইতিমধ্যে সমাজমাধ্যম থেকে মুখ্যমন্ত্রী পরিচয় মুছে ফেলেছেন তিনি। ভারতে একমাত্র কেরলেই ক্ষমতায় ছিল বামেরা। সেখানেও বাম দুর্গ পতনের মুখে।

অপরপক্ষে পুদুচেরিতে এনআরসি জোট এগিয়ে ৭টি আসনে। টিভিকে এগিয়ে ৪টি আসনে এবং ২টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। কার্যত কেন্দ্রশাসিত অঞ্চলেও উড়তে চলেছে গেরুয়া পতাকা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.