Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২২ আগস্ট ২০২৬
Tamil Nadu

শপথের মাঝে ‘রাহুল গান্ধী জিন্দাবাদ’, তামিলনাড়ুতে বিতর্কে কংগ্রেসের মন্ত্রী, ক্ষুব্ধ রাজ্যপাল

উল্লেখ্য, দু'জন কংগ্রেস নেতা থলপতি বিজয়ের সরকারের মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। তাঁদের একজন এস রাজেশ কুমার কিলিউর বিধানসভায় জয়যুক্ত হন। লিখিত শপথবাক্য পাঠ শেষ করেই দলীয় নেতা কামারাজ এবং রাহুল গান্ধীর নামে স্লোগান দেন কুমার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২১, ২০২৬, ১৪:৪৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২১, ২০২৬, ১৪:৪৭

options
link
শপথের মাঝে ‘রাহুল গান্ধী জিন্দাবাদ’, তামিলনাড়ুতে বিতর্কে কংগ্রেসের মন্ত্রী, ক্ষুব্ধ রাজ্যপাল zoom
Advertisement

তামিলনাড়ুর রাজনীতিতে ইতিহাস তৈরি করেছে কংগ্রেস। সেখানে ৬০ বছর পর কোনও কংগ্রেস নেতা মন্ত্রী হিসাবে শপথ নিলেন। ১৯৬৭ সালের পর প্রথমবার দাক্ষিণাত্যের এই রাজ্যে সরকারে কংগ্রেস। এর পরেও বিতর্ক দানা বেঁধেছে। কারণ কংগ্রেস বিধায়ক শপথ নেওয়ার সময় রাহুল গান্ধী-সহ দলের শীর্ষনেতাদের নামে স্লোগান দেন। শপথবাক্য পাঠ করানো রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর এই ঘটনায় ক্ষুব্ধ হন।

উল্লেখ্য, দু’জন কংগ্রেস নেতা থলপতি বিজয়ের সরকারের মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। তাঁদের একজন হলেন এস রাজেশ কুমার। যিনি কিলিউর বিধানসভায় জয়যুক্ত হন। লিখিত শপথবাক্য পাঠ শেষ করেই কুমার দলের প্রয়াত নেতা কামারাজ এবং কংগ্রেস নেতা এবং প্রাক্তন প্রধানমন্ত্রী রাহুল গান্ধীর নামে স্লোগান দেন। কংগ্রেস নেতা স্লোগান দিতেই কড়া ভাষায় ভর্ৎসনা করেন রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর। ঝাঁঝাল ভঙ্গিতে তিনি বলেন, “এটা আপনার শপথের অংশ নয়।” কুমারের মুখে অবশ্য হাসি লেগেছিল।

Advertisement

ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। শেখানে দেখা গিয়েছে, শপথবাক্য পাঠ করার পর এস রাজেশ কুমার বলছেন, “কংগ্রেস নেতা কামরাজ অমর রহে”, “ভারতরত্ন রাজীব গান্ধী অমর রহে”, জননেতা রাহু গান্ধী জিন্দাবাদ”। উল্লেখ্য, সংখ্যাগরিষ্ঠ দল হলেও ম্যাজিক সংখ্যায় পৌঁছতে পারেনি অভিনেতা থেকে নেতা হওয়া বিজয়ের দল টিভিকে। এই অবস্থায় সরকার গড়তে পাঁচ কংগ্রেস বিধায়কের সমর্থন নেয় তারা। দু’জন মন্ত্রী হলেন। গত ২০ বছর ডিএমকের সঙ্গে জোটে থাকলেও কখনও মন্ত্রিসভায় ঠাঁই হয়নি রাহুল গান্ধীর দলের। সেই কারণেই এবারের গঠনা ঐতিহাসিক।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.