তামিলনাড়ুর কৃষকদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী থলপতি বিজয়ের (Thalapathy Vijay)। সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন ৭৫ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মুকুব করা হবে। ৭৫ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত যারা কৃষিঋণ নিয়েছেন তাঁরা এই সুবিধা পাবেন। মুখ্যমন্ত্রী বলেন, কৃষকরাই রাজ্যের মেরুদণ্ড। দেশের সমৃদ্ধি কৃষকদের সহযোগিতার উপর নির্ভরশীল। তাই রাজ্যের আর্থিক সংকট সত্ত্বেও ৯৫৩.০৬ কোটি টাকা অতিরিক্ত সহায়তার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার বিধানসভায় কৃষিঋণ মুকুব প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, সরকার গত মে মাসে রাজ্যে ক্ষমতায় এসেছে। ক্ষমতায় আসার মাত্র ১৫ দিনের মধ্যে ৫০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মুকুব করা হয়েছিল। সেই সহায়তার পরিধি আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে ৭৫০০০ টাকা পর্যন্ত ঋণে সম্পূর্ণ কৃষিঋণ মুকুব। এবং ১ লক্ষ টাকার বেশি ঋণের ক্ষেত্রে ৩৫ হাজার টাকা ছাড় পাওয়া যাবে। মুখ্যমন্ত্রীর দাবি, এর জেরে রাজ্যের ১৪.৪৪ লক্ষের বেশি কৃষক উপকৃত হবেন।
আরও পড়ুন:
৭৫০০০ টাকা থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে ৭৫০০০ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হবে। ১ লক্ষ টাকার বেশি ঋণে সর্বোচ্চ ৩৫০০০ টাকা পর্যন্ত মুকুব করা হবে।
কৃষকদের জন্য এই বিশেষ উপহার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, গত ৭ আগস্ট কৃষক সংগঠনগুলির সঙ্গে একটি বৈঠক হয়েছিল। যার প্রেক্ষিতে আর্থিক সীমাবদ্ধতা এবং সমবায় ব্যাঙ্কগুলি নিয়ে রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা সত্ত্বেও কৃষকদের অতিরিক্ত সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ৭৫০০০ টাকা পর্যন্ত কৃষিঋণে ১০০ শতাংশ ছাড় মিলবে।
বিজয়ের দাবি অনুযায়ী, পূর্বে ৫০ হাজার টাকা পর্যন্ত যে ঋণ মুকুবের ঘোষণা করা হয়েছিল সেই সুবিধা থাকছেই। এর সঙ্গে ৭৫০০০ টাকা থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে ৭৫০০০ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হবে। ১ লক্ষ টাকার বেশি ঋণে সর্বোচ্চ ৩৫০০০ টাকা পর্যন্ত মুকুব করা হবে। মুখ্যমন্ত্রীর দাবি অনুযায়ী, এর জেরে ১.৩৮ লক্ষের বেশি কৃষক অতিরিক্ত সুবিধা পাবেন। ৯৫৩.০৬ কোটি টাকার অতিরিক্ত আর্থিক সহায়তা দেওয়া হবে। যার জেরে ১৩.৩৪ লক্ষের বেশি কৃষকের মোট ঋণ মুকুবের পরিমাণ বেড়ে হবে ৬,২২০ কোটি টাকা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!
-
ঝাড়খণ্ড ছাত্রবিক্ষোভ: ৩ সপ্তাহ পর আন্দোলনকারীদের দাবি মানল সরকার! বাতিল নিয়োগ পরীক্ষা
-
লক্ষ্য ‘চিকেনস নেক’ নিরাপত্তা, ছয় লেনের বিকল্প করোনেশন সেতু নির্মাণের টেন্ডার প্রক্রিয়া শুরু