বাংলার প্রথম দফার ভোটের সঙ্গেই তামিলনাড়ুতে চলছে বিধানসভা নির্বাচন (Tamil Nadu Assembly Election 2026)। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ২৩৪ আসনে শুরু হয়ে গিয়েছে ভোটগ্রহণ। দক্ষিণের এই রাজ্যে এবার ত্রিমুখী লড়াই। ডিএমকে, এআইএডিএমকের সঙ্গে লড়াইয়ের ময়দানে এবার অভিনেতা তথা রাজনীতিবিদ বিজয়। তাঁর দলের নাম ‘তামিলাগা ভেটরি কাঝাগাম’ (টিভিকে)।
তামিলনাড়ুতে এবার মোট ভাটারের সংখ্যা ৫ কোটি ৬৭ লক্ষ। এসআইআরে বাদ গিয়েছে ৭৪ লক্ষ নাম। এসআইআর নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তামিলভূমে বিপুল ভোটে জয়ী হয়েছিল ডিএমকে জোট। মুখ থুবড়ে পড়েছিল বিরোধী এআইএডিএমকে। কিন্তু এবার লড়াইটা ভিন্ন। ত্রিমুখী। বিশেষ নজর থাকবে বিজয়ের দলের দিকে। বিশেষজ্ঞদের একাংশের মতে, প্রথম থেকেই বিজয় তরুণ প্রজন্মের মন জয়ের চেষ্টা করেছিলেন। তাই রাজ্যের তরুণ প্রজন্মের একাংশ তাঁর দিকেই ঝুঁকতে পারে। ২০১১ সাল থেকে কোলাথুর কেন্দ্র থেকে জিতে আসছেন স্ট্যালিন। এবারও তিনি সেই কেন্দ্র ধরে রাখতে মরিয়া। অন্যদিকে, তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এআইএডিএমকে প্রধান ইকে পলানীস্বামী কি এডাপ্পাদি আসন ধরে রাখতে পারবেন? সেটাই দেখার।
আরও পড়ুন:
উল্লেখ্য, এবারের ভোটে তিন দলই পাখির চোখ করেছে মহিলা ভোট। ইস্তেহারে ঢালাও প্রতিশ্রুতি দিয়েছে তারা। মুখ্যমন্ত্রী স্ট্যালিন জানিয়েছেন, ভোটে জয়ী হলে মহিলাদের জন্য ৮ হাজার টাকা নগদ উপহার থাকবে। একইরকম প্রতিশ্রুতি দিয়েছে এআইএডিএমকেও। তারা জানিয়েছে, এবার তারা ক্ষমতায় আসলে মহিলাদের ১০ হাজার টাকা উপহার দেওয়া হবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
তালা ভেঙে অভিষেকের বাড়িতে ‘তল্লাশি’ শালবনি থানার পুলিশের, খবর পেয়েই হাজির মমতা
-
এবার মাদ্রাসাতেও জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধী টিকা, নির্দেশিকা জারি স্বাস্থ্যদপ্তরের
-
বিশ্বকাপের ‘দ্বিতীয়’ উদ্বোধনী মঞ্চে আগুন ধরালেন নোরা, কানাডা কাঁপালেন ‘বাংলাদেশি’ ডিজে
-
জুটত না থালাভর্তি ভাতও! অভাবকে পরাস্ত করে আকাদেমি পুরস্কার পাচ্ছেন ২ ছৌ শিল্পী
-
‘বিদ্রোহী’ শিবিরে যেতেই পদ খোয়ালেন মালা রায়, মহিলা তৃণমূলের নতুন সভানেত্রী কে?