সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোস্ট ওয়ান্টেড জঙ্গি। অনেক কাঠখড় পুড়িয়ে তবে তাকে ফেরানো গিয়েছে দেশে। অবশেষে প্রকাশ্যে এল ২৬/১১ হামলার মূলচক্রী তাহাউর রানার (Tahawwur Rana) ছবি। ছবিটি পিছন থেকে তোলা। সেখানে এনআইএ আধিকারিকদের সঙ্গে তাকে দেখা যাচ্ছে। মুখ বোঝা না গেলেও দীর্ঘ সাদা দাড়ি ও সাদা চুল পরিষ্কার দেখা গিয়েছে। পরনে খয়েরি রঙের পোশাক। বৃহস্পতিবারই তাকে আদালতে তোলা হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত চলছে শুনানি। এর মধ্যেই চর্চা শুরু রানার এই ছবি ঘিরে।
২০০৮-এর ২৬ নভেম্বর মুম্বইয়ে যে পাকিস্তানের জঙ্গিরা হামলা চালিয়েছিল তাদের অন্যতম মদতদাতা ছিল এই রানা। হামলার অন্যতম ষড়যন্ত্রী ছিল মার্কিন নাগরিক ডেভিল কোলম্যান হেডলি। রানা তার ঘনিষ্ঠ। প্রায় দেড় দশক ধরে এই অপরাধীকে হাতে পেতে চেষ্টা চালিয়ে গিয়েছে ভারত। ২০১৩ সালে তাকে ১৪ বছর সশ্রম কারাদণ্ডের সাজা দেয় আমেরিকার আদালত। ২০২০ সালে স্বাস্থ্যের কথা মাথায় রেখে তাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন। কিন্তু ভারতের প্রত্যর্পণের আবেদনে খুনের মামলায় ফের তাকে গ্রেপ্তার করা হয়। এরপর ওই জঙ্গিকে দিল্লির হেফাজতে দিতে মার্কিন প্রশাসন আদালতে আবেদন করে।
২০২৩ সালের ১৬ মে রানাকে প্রত্যর্পণের নির্দেশ দেয় ক্যালিফোর্নিয়ার জেলা আদালত। তারপর আরও বেশ কিছু জায়গাতেও আবেদন জানায় রানা। শেষ পর্যন্ত মার্কিন সুপ্রিম কোর্টেও রানা আবেদন করে। কিন্তু কোথাওই স্বস্তি মেলেনি তার। গত বছরের আগস্ট মাসে ওয়াশিংটনের ফেডারেল আদালত জানিয়ে দেয় রানা ভারতের কাছে প্রত্যর্পণযোগ্য। পালটা আবেদন করেছিল সে। কিন্তু কিছুই ধোপে টেকেনি। সমস্ত চেষ্টা ব্যর্থ হওয়ার পরেই প্রত্যর্পণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এদিন রানা ভারতে নামলে সরকারিভাবে তাকে গ্রেপ্তার করে এনআইএ। কুখ্যাত ওই জঙ্গিকে রাখা হবে দিল্লির তিহাড় জেলে।
সর্বশেষ খবর
-
বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া প্রধানমন্ত্রীর মাইনে একলাফে বাড়ল আরও ৬০ শতাংশ!
-
এমবাপের রেকর্ডের দিনে লাল কার্ড ভাই ইথানকে, বিশ্বকাপের পর চ্যাম্পিয়ন্স লিগেও হালান্ডের গোলবন্যা
-
মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, অনুদান না নিয়ে শুভেন্দুকে ‘রিটার্ন গিফট’ পুজো উদ্যোক্তাদের
-
‘চাকরি ছাড়ুন, নাহলে মরুন’, লস্করের হুমকিতে উদ্বিগ্ন ৭০০০ কাশ্মীরি পণ্ডিত
-
মহালয়ার সন্ধ্যায় ইডেনে পুজোর সূচনা, মা দুর্গার চোখ আঁকতে পারেন মোদি