Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৯ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৭ আগস্ট ২০২৬
Tahawwur Rana

পরিবারের সাক্ষাৎ চেয়ে ফের আদলতে ২৬/১১-র অন্যতম চক্রী তাহাউর, নেপথ্যে বড় কোনও ছক?

বর্তমানে দিল্লির তিহার জেলে বন্দি রয়েছে তাহাউর।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৭, ২০২৫, ২১:০২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৭, ২০২৫, ২১:০২

options
link
পরিবারের সাক্ষাৎ চেয়ে ফের আদলতে ২৬/১১-র অন্যতম চক্রী তাহাউর, নেপথ্যে বড় কোনও ছক? zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিবারের সঙ্গে কথা বলতে চেয়ে ফের আদালতের দ্বারস্থ মুম্বই হামলার অন্যতম চক্রী তাহাউর রানা। মঙ্গলবার সে পাটিয়ালা হাউস কোর্টে আবেদন করেছে। আদালত সূত্রে খবর, বুধবার মামলাটির শুনানির হবে এনআইএ আদালতে। পরিবারের সঙ্গে কথা বলতে চেয়ে এর আগেও দিল্লির বিশেষ এনআইএ আদালতে আবেদন করেছিল তাহাউর। তবে সেই আবেদন খারিজ করে দেয় আদালত। কিন্তু বারবার পরিবারের সঙ্গে কথা বলতে চাওয়ার কী অর্থ? নেপথ্যে কি কোনও গোপন ছক রয়েছে? উঠছে প্রশ্ন।

উল্লেখ্য,  ২০০৮-এর ২৬ নভেম্বর মুম্বইয়ে যে পাকিস্তানের জঙ্গিরা হামলা চালিয়েছিল তাদের অন্যতম মদতদাতা ছিল এই রানা। হামলার অন্যতম ষড়যন্ত্রী ছিল মার্কিন নাগরিক ডেভিল কোলম্যান হেডলি। রানা তার ঘনিষ্ঠ। প্রায় দেড় দশক ধরে এই অপরাধীকে হাতে পেতে চেষ্টা চালিয়ে গিয়েছে ভারত। ২০১৩ সালে তাকে ১৪ বছর সশ্রম কারাদণ্ডের সাজা দেয় আমেরিকার আদালত। ২০২০ সালে স্বাস্থ্যের কথা মাথায় রেখে তাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন। কিন্তু ভারতের প্রত্যর্পণের আবেদনে খুনের মামলায় ফের তাকে গ্রেপ্তার করা হয়। এরপর ওই জঙ্গিকে দিল্লির হেফাজতে দিতে মার্কিন প্রশাসন আদালতে আবেদন করে।

Advertisement

২০২৩ সালের ১৬ মে রানাকে প্রত্যর্পণের নির্দেশ দেয় ক্যালিফোর্নিয়ার জেলা আদালত।তারপর আরও বেশ কিছু জায়গাতেও আবেদন জানায় রানা। শেষ পর্যন্ত মার্কিন সুপ্রিম কোর্টেও রানা আবেদন করে। কিন্তু কোথাওই স্বস্তি মেলেনি তার। গত বছরের আগস্ট মাসে ওয়াশিংটনের ফেডারেল আদালত জানিয়ে দেয় রানা ভারতের কাছে প্রত্যর্পণযোগ্য। পালটা আবেদন করেছিল সে। কিন্তু কিছুই ধোপে টেকেনি। সমস্ত চেষ্টা ব্যর্থ হওয়ার পরেই প্রত্যর্পণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বর্তমানে দিল্লির তিহার জেলে বন্দি রয়েছে তাহাউর।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.