Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
টি-২০ বিশ্বকাপ ২০২৬
Narendra Modi

‘মোদি না থাকলেই ভারত জিতবে’, বিশ্বকাপ ফাইনালের আগে বিস্ফোরক খাড়গেপুত্র প্রিয়াঙ্ক

চলতি বিশ্বকাপে একটাই মাত্র ম্যাচ হেরেছেন সূর্যকুমার যাদবরা। সেটা আহমেদাবাদেই। তারপর থেকেই ক্রিকেটপ্রেমীদের একটা বড় অংশ মনে করছে, নরেন্দ্র মোদি স্টেডিয়ামই ভারতীয় দলের জন্য সুখকর নয়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৮, ২০২৬, ১৭:৫৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৮, ২০২৬, ১৭:৫৯

options
link
‘মোদি না থাকলেই ভারত জিতবে’, বিশ্বকাপ ফাইনালের আগে বিস্ফোরক খাড়গেপুত্র প্রিয়াঙ্ক zoom
ফাইল ছবি।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), তাঁরই নামাঙ্কিত স্টেডিয়ামে। সেই ম্যাচে হেরে যায় ভারত। তারপর থেকেই ক্রিকেটপ্রেমীদের কাছে ‘অপয়া’ হয়ে উঠেছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম। এবার খোদ প্রধানমন্ত্রীকেই ‘অপয়া’ বলে ইঙ্গিত করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের পুত্র প্রিয়াঙ্ক। স্পষ্ট জানালেন, ফাইনালের দিন প্রধানমন্ত্রী স্টেডিয়ামে না থাকলেই ভারতের বিশ্বকাপ জেতার সম্ভাবনা বাড়বে।

রবিবার টি-২০ বিশ্বকাপের ফাইনাল খেলতে নামবে ভারত। প্রতিপক্ষ নিউজিল্যান্ড। উল্লেখ্য, চলতি বিশ্বকাপে একটাই মাত্র ম্যাচ হেরেছেন সূর্যকুমার যাদবরা। সেটা আহমেদাবাদেই। তারপর থেকেই ক্রিকেটপ্রেমীদের একটা বড় অংশ মনে করছে, নরেন্দ্র মোদি স্টেডিয়ামই ভারতীয় দলের জন্য সুখকর নয়। সেই স্টেডিয়ামেই বিশ্বকাপ খেলা হবে, তাই আশঙ্কায় ভুগছে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। আবারও ২০২৩ বিশ্বকাপের মতো স্বপ্নভঙ্গ হবে কিনা, ভয় রয়েছে অনেকের মনেই।

Advertisement

২০২৩ সালের সেই ব্যর্থতার পরে ভারত কোনও আইসিসি টুর্নামেন্টের ফাইনালে হারেনি। ২০২৪ টি-২০ বিশ্বকাপ, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি-মেন ইন ব্লু সবই জিতেছে। গতবছর দেশের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ জিতেছে ভারতের মহিলা দলও।

ফাইনালের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কর্নাটকের মন্ত্রী তথা মল্লিকার্জুন খাড়গের পুত্র প্রিয়াঙ্ক বলেন, “ভারতের জেতা উচিত। যখনই মোদি স্টেডিয়ামে যান তখনই ভারত হারে। এটা আমি বলছি না, ইতিহাস বলছে। আমি তথ্য না দেখে কিছু বলি না, আপনারাও দেখে নিতে পারেন যখনই মোদি ভারতের ম্যাচ দেখতে স্টেডিয়ামে গিয়েছেন তখনই হেরেছে মেন ইন ব্লু। এমনকি স্টেডিয়ামের নামটাও সর্দার প্যাটেল থেকে বদলে নিজের নামে করিয়ে নিয়েছেন।”

সূত্রের খবর, ২০২৩ সালের ফাইনাল মাঠে বসে দেখলেও এবার আর মাঠে যাচ্ছেন না মোদি। সাংবাদিকদের মুখে একথা শুনে প্রিয়াঙ্ক বলেন, “এটাই ভারতীয় দলের জন্য ভালো। এবার হয়তো ভারত জিতে যাবে।” উল্লেখ্য, ২০২৩ সালের সেই ব্যর্থতার পরে ভারত কোনও আইসিসি টুর্নামেন্টের ফাইনালে হারেনি। ২০২৪ টি-২০ বিশ্বকাপ, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি-মেন ইন ব্লু সবই জিতেছে। গতবছর দেশের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ জিতেছে ভারতের মহিলা দলও। রবিবার কি নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শাপমুক্তি হবে ভারতের? নাকি আরও একবার ফাইনাল থেকে চোখে জল নিয়ে ফিরবে ভারতীয় দল?

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.