সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খবরের কাগজের গোটা পাতা জুড়ে বিজ্ঞাপন দিতেন। সেইরকম বড় করে ক্ষমা চেয়েছেন? যোগগুরু রামদেবকে (Ramdev) এভাবেই ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে শীর্ষ আদালতের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, রামদেবের ক্ষমাপ্রার্থনা নাকচ করা হল। কারণ ক্ষমা চাওয়ার ভঙ্গিমা মোটেও আন্তরিক ছিল না।
পতঞ্জলির বিভ্রান্তিকর বিজ্ঞাপনের মামলায় আদালতের কাছে জনসমক্ষে লিখিত ভাবে ক্ষমা চাইবেন বলে আর্জি জানিয়েছিলেন রামদেব। কিন্তু সেই আবেদনে কান দেয়নি সুপ্রিম কোর্ট (Supreme Court)। তার পরে জনসমক্ষে ক্ষমা চাওয়ার পথে হাঁটেন রামদেব। মঙ্গলবার শুনানি চলাকালীন রামদেবের আইনজীবী জানান, মোট ৬৭টি সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করে ক্ষমা চেয়েছেন যোগগুরু। তার জন্য মোট ১০ লক্ষ টাকাও ব্যয় হয়েছে। এদিন আলাদা করে আদালতের কাছে গিয়েও ক্ষমাপ্রার্থনা করতে চান রামদেব ও তাঁর সহযোগী আচার্য বালকৃষ্ণ।
[আরও পড়ুন: কত টাকায় লড়েছিলেন জীবনের প্রথম মামলা? গোপন তথ্য ফাঁস প্রধান বিচারপতির]
কিন্তু এই সওয়ালের পরেও মোটেই সুর নরম করেনি শীর্ষ আদালত। বিচারপতি হিমা কোহলির সাফ প্রশ্ন, “রামদেবের ক্ষমাপ্রার্থনাটা কি খুব স্পষ্টভাবে প্রকাশিত হয়েছে? যেভাবে খবরের কাগজের গোটা পাতা জুড়ে বড় বড় অক্ষরে পতঞ্জলির (Patanjali )বিজ্ঞাপন প্রকাশিত হত, সেরকমভাবে কি ক্ষমাপ্রার্থনার বিজ্ঞপ্তি ছাপা হয়েছে? যত টাকাই ব্যয় হয়ে থাকুক না কেন, সেই নিয়ে আমাদের মাথাব্যথা নেই।” উল্লেখ্য, মঙ্গলবার শুনানির মাত্র কয়েকঘণ্টা আগেই সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করে ক্ষমা চেয়েছেন রামদেব। আগামী দিনে এমন ভুল হবে না বলে প্রতিশ্রুতিও দিয়েছেন। একই দিনে শুনানিতে কেন্দ্রকেও বিঁধেছে সুপ্রিম কোর্ট। ড্রাগস অ্যান্ড মেডিসিন অ্যাক্টের বিশেষ ধারা কেন বাতিল করা হল, কেন্দ্রের কাছে সেই প্রশ্ন করেছে শীর্ষ আদালত।
একই সঙ্গে অন্য এক প্রসঙ্গেও এদিন পতঞ্জলিকে তোপ দেগেছে শীর্ষ আদালত। বিচারপতি কোহলি জানান, “পতঞ্জলির বিরুদ্ধে মামলা দায়ের করার অপরাধে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের থেকে ১০০০ কোটি টাকা জরিমানা চেয়ে একটি আবেদন জমা পড়েছে শীর্ষ আদালতে। এটাও কি আপনাদের কোনও পদক্ষেপ? আমাদের কিন্তু সন্দেহ রয়েই যাচ্ছে।” তবে এই আবেদনে পতঞ্জলির কোনও ভূমিকা নেই বলেই জানান আইনজীবী। তবে রামদেবের ক্ষমাপ্রার্থনায় এখনও খুশি নয় শীর্ষ আদালত।
[আরও পড়ুন: ভোট চাই ‘রামচন্দ্র’র, করজোড়ে জনতার দরবারে ‘সীতা-লক্ষ্মণ’]
সর্বশেষ খবর
-
দুই পুরুষ বন্ধুর সঙ্গে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ! উত্তর কাশীর এমবিএ পড়ুয়ার নিরুদ্দেশ ঘিরে ঘনাচ্ছে রহস্য
-
৩ বছর একই অফিসে কর্মরত পঞ্চায়েত কর্মীদের বদলির নির্দেশ, ১১,১৫৪টি শূন্য পদে দ্রুত নিয়োগ
-
সাইয়ের ২০০ কোটির প্রকল্প আটকে দিয়েছিল তৃণমূল! মমতা-অরূপকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক দিন্দা
-
খালি পায়ে সাড়ে তিন হাজার সিঁড়ি বেয়ে তিরুপতিতে জাহ্নবী, কেন এই কঠিন ব্রত?
-
সই-কাণ্ডে ফিরহাদের বাড়িতে সিআইডি, মিটিংয়ে কী ঘটেছিল? জিজ্ঞাসাবাদ মেয়রকে