সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আয়কর আইনের বিধান অনুযায়ী, নগদে ২ হাজার টাকার নিচে অনুদান পেলে রাজনৈতিক দলগুলিকে দাতার নাম পরিচয় প্রকাশ করতে হয় না। কিন্তু আয়কর আইনের এই বিধান কি বৈধ? সেই নিয়েই একটি মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। সোমবার সেই মামলার প্রেক্ষিতেই নোটিস দিয়ে কেন্দ্রের জবাব তলব করল শীর্ষ আদালত। পাশাপাশি, নির্বাচন কমিশন এবং বেশ কয়েকটি রাজনৈতিক দলকেও নোটিস দিয়েছে সুপ্রিম কোর্ট।
আবেদনে বলা হয়েছে, আয়কর আইনের এই বিধানটিতে স্বচ্ছতার অভাব রয়েছে। এর মাধ্যমে রাজনৈতিক দলগুলি নগদ টাকার উৎস গোপন করতে পারে। এর মাধ্যমে নির্বাচনী ব্যবস্থার অখণ্ডতা ক্ষুণ্ন হয় এবং ভোটারা বিভ্রান্ত হন। মামলাকারীর আবেদন, কমিশনকে বাধ্যতামূলকভাবে নিয়ম জারি করতে হবে, যাতে কোনও রাজনৈতিক দলই নগদ অনুদান না গ্রহণ করতে পারে।
আয়কর আইনের (১৯৬১) ১৩ (ক) ধারায়, রাজনৈতিক দলগুলির আয় সম্পর্কিত বিধান নথিভুক্ত রয়েছে। আবেদনে বলা হয়েছে, এই ধারার ক্লজ ডি সম্পূর্ণ অসাংবিধানিক এবং তা বাতিল করে দেওয়া হোক। এক্ষেত্রে ২০২৪ সালে সুপ্রিম কোর্ট যেভাবে নির্বাচনী বন্ড বাতিল করেছিল, সেই রায়ের প্রসঙ্গও উল্লেখ করেছেন মামলাকারীর আইনজীবী। চার সপ্তাহ পর মামলাটির শুনানি হবে বলে জানিয়েছে বিচারপতি বিক্রম নাথ এবং সন্দীপ মেহতার বেঞ্চ।
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ