অযোধ্যা রাম মন্দিরে অনুদান চুরির (Ram Mandir Donation Theft) ঘটনায় দেশজুড়ে শোরগোলের মাঝেই সোমবার বিশেষ তদন্তকারী দলের কাছে রিপোর্ট তলব করল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ নোটিশ জারি করেছে কেন্দ্র, উত্তরপ্রদেশ সরকার ও শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টকে।
উল্লেখ্য, অযোধ্যার রাম মন্দিরে তিন হাজার কোটি টাকার চুরিতে প্রশ্নের মুখে শ্রীরামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সদস্যরা। এই পরিস্থিতিতে বিতর্ক সামাল দেওয়ার চেষ্টা করছে উত্তরপ্রদেশ সরকার। দ্রুত গঠিত হয়েছে সিট। এই পরিস্থিতিতে এদিন শীর্ষ আদালত জানিয়েছে, এই ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে দায়ের করা একাধিক আবেদনের শুনানি আগামী সপ্তাহে করা হবে। সেই সঙ্গেই নোটিস পাঠানো হল কেন্দ্র, যোগী সরকার ও ট্রাস্টের বিরুদ্ধে। এছাড়া বেঞ্চ সিটের তদন্তের অগ্রগতি এবং তদন্তকারী দলের গঠন সংক্রান্ত বিস্তারিত তথ্য-সহ একটি প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছে।
আরও পড়ুন:
এদিকে প্রশ্ন উঠছে, রাম মন্দিরে অনুদান চুরির ঘটনায় কি রাঘব বোয়ালদের আড়াল করা হল? কংগ্রেস, সমাজবাদী পার্টির মতো বিরোধী দলগুলির দাবি ছিল, চুরির ঘটনায় অনেক বড় নাম জড়িয়ে রয়েছে। সেই রাঘব বোয়ালদের আটক করে বিচারের আওতায় আনতে হবে। যদিও নির্দিষ্ট কারও নাম করা হয়নি। আবার দীর্ঘ নীরবতা ভেঙে রামভক্তদের উদ্দেশে খোলা চিঠিতে অযোধ্যার শ্রীরাম জন্মভূমি ট্রাস্টের পদত্যাগী সাধারণ সম্পাদক চম্পত রাই লিখেছেন- ‘আমার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ ভিত্তিহীন। এখন মুখ বন্ধ রাখছি।’
প্রসঙ্গত, রাম মন্দিরে নগদ প্রণামী জমা পড়েছে ৩,৫০০ কোটি টাকারও বেশি, সঙ্গে অগণিত সোনা-রুপোর গয়না৷ এই ধনরাশির একটা বড় অংশের কোনও হদিশ মিলছে না৷ নগদ টাকা এবং গয়নার পাশাপাশি মন্দিরের হেফাজত থেকে গায়েব দানে পাওয়া রুপোর তৈরি ভূষূণ্ডির কাকও৷
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
অ্যাকাউন্ট তহবিল মামলায় পার্টি করার আর্জি, ‘আসল তৃণমূলে’র আবেদন খারিজ হাই কোর্টের
-
মিনিট কয়েকের জন্য এক চোখে ঝাপসা? অবহেলায় বাড়তে পারে স্ট্রোকের ঝুঁকি
-
ডাক্তারদের ‘৯৬ ঘণ্টা ডিউটি’ নিয়ে সুর নরম স্বাস্থ্যমন্ত্রীর! ‘অনুরোধ করেছি’, বললেন শারদ্বত
-
৮১ ফুটের রামমূর্তি নির্মাণে উদ্যোগী হন, বাংলাদেশে ‘মিথ্যা মামলা’য় গ্রেপ্তার সেই হরিদাস
-
আমেরিকার সঙ্গে বাণিজ্যচুক্তি বাতিল ভারতের! বিতর্কের মুখে কী বলল মোদি সরকার?