হিন্দুবিদ্বেষী বাবরের নামে মসজিদ তৈরি বন্ধ হোক। এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশের আশায় সুপ্রিম কোর্টে (Supreme Court) জমা পড়েছিল আর্জি। কিন্তু সেই আবেদন শুনতেই রাজি হল না বিচারপতি বিক্রম নাথ ও সন্দীপ মেহেতার বেঞ্চ। বাধ্য হয়ে মামলা প্রত্যাহার করে নিলেন আবেদনকারী।
মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদ (Babri Masjid) তৈরি করছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। ইতিমধ্যেই নির্মাণ কাজ শুরু হয়েছে। তা নিয়ে বিতর্কও চলছে। এসবের মাঝেই হিন্দুবিদ্বেষী বাবরের নামে মসজিদ তৈরির জল গড়াল সুপ্রিম কোর্টে। জানা গিয়েছে, সম্প্রতি হিন্দুবিদ্বেষী বাবরের নামে মসজিদ তৈরি বন্ধ করার দাবিতে শীর্ষ আদালতে জনস্বার্থ মামলার আর্জি জানানো হয়েছিল। বলা হয়, অবিলম্বে পদক্ষেপ করুক শীর্ষ আদালত। বন্ধ করা হোক বাবরের নামে ধর্মীয় স্থাপত্য তৈরির কাজ। মামলাকারীর আইনজীবী হুমায়ুন প্রসঙ্গও টানেন।
আরও পড়ুন:
সম্প্রতি হিন্দুবিদ্বেষী বাবরের নামে মসজিদ তৈরি বন্ধ করার দাবিতে শীর্ষ আদালতে জনস্বার্থ মামলার আর্জি জানানো হয়েছিল। বলা হয়, অবিলম্বে পদক্ষেপ করুক শীর্ষ আদালত। বন্ধ করা হোক বাবরের নামে ধর্মীয় স্থাপত্য তৈরির কাজ।
কিন্তু এই আর্জিতে কর্ণপাত করল না শীর্ষ আদালত। খারিজ করে দেওয়া হয়েছে মামলার আবেদন। উল্লেখ্য, তৃণমূল সাসপেন্ড করার পরই বেলডাঙায় বাবরি মসজিদ তৈরি করবেন বলে জানিয়েছিলেন হুমায়ুন। সেই মতো গত ৬ ডিসেম্বর বেলডাঙায় লক্ষাধিক মানুষের উপস্থিতিতে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। গত ১১ ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিক ভাবে এই মসজিদ নির্মাণের কাজ শুরু হয়েছে। হুমায়ুন জানিয়েছেন আগামী ২ বছরের মধ্যে মসজিদ নির্মাণের কাজ শেষ হবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পাকিস্তান বলেই সম্ভব! পেনাল্টি কর্নারের সরঞ্জাম ড্রেসিংরুমে রেখেই মাঠে হকি দল, তারপর?
-
ভারতকে টপকে গেল বাংলাদেশ, কোন অঙ্কে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে টাইগাররা?
-
নীল ছবির দুনিয়ায় ‘বিপ্লব’, এপস্টেইনের দ্বারস্থ অ্যানথ্রপিক কর্তার স্ত্রী! যৌন অপরাধীর সঙ্গে নৈশভোজ
-
‘১৫ বছরের দুর্নীতির অভিশাপ…’, আশিসের মৃত্যুতে কালীঘাটকেই দায়ী ঋতব্রতর, কী বললেন অভিষেক?
-
‘ককরোচে’র ভয়! ক্ষমা চাইলেন বিক্ষোভকারী পড়ুয়াদের শাস্তির নিদান দেওয়া বার কাউন্সিলের প্রধান