‘ককরোচ’দের বিক্ষোভে পেলেট গান বা ছররা বন্দুক (Pellet Gun) চালানোর অভিযোগ উঠেছে। সেই অস্ত্র আদৌ ব্যবহার করা উচিত কিনা, এবার সেই নিয়ে মুখ খুলল সুপ্রিম কোর্ট (Supreme Court)। ছররায় আহত দুই পড়ুয়া এবং এক প্রাক্তন আইপিএসের দায়ের করা জনস্বার্থ মামলার শুনানি ছিল বৃহস্পতিবার। সেসময়েই শীর্ষ আদালতের ইঙ্গিত, ভিড়কে নিয়ন্ত্রণ করতে ছররা ব্যবহার করা উচিত কিনা সেটা খতিয়ে দেখা দরকার। তবে ব্যতিক্রমী পরিস্থিতিতে পড়লে পুলিশ ছররা ব্যবহার করতেই পারে।
আবেদনকারীদের তরফে বলা হয়েছিল, ভিড় নিয়ন্ত্রণ করতে সিআরপিএফের র্যাফ নামিয়েছিল দিল্লি পুলিশ। কোনও সতর্কবাণী ছাড়াই ছররা চালিয়ে দেয় র্যাফ। এই পেলেট গান পুরোপুরি নিষিদ্ধ করার আবেদনও জানানো হয়। সেই আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, ছররা ব্যবহারের কিছু নিয়মাবলি বেঁধে দিক আদালত, এই দাবিটা উচিত ছিল আবেদনকারীদের। বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, আবেদনকারীরা যদি সামান্য বদল করেন তাহলে পুলিশের বর্তমান নিয়মকানুন খতিয়ে দেখতে পারে শীর্ষ আদালত।
আরও পড়ুন:
নিয়ম মনে করিয়ে দিয়ে বিচারপতি বাগচী বলেন, অভূতপূর্ব অথবা ব্যতিক্রমী পরিস্থিতিতে ছররা চালানোর অধিকার আছে। সেরকম হলে আহতদের নির্দিষ্ট উদাহরণের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারে সুপ্রিম কোর্ট। তবে তার জন্য আবেদনকারীদের প্রমাণ পেশ করতে হবে কোন ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে ছররা ব্যবহার করা হয়েছে। সেই সঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশ, ‘আরশোলা’দের বিক্ষোভে র্যাফ কত অস্ত্র, কত কার্তুজ ব্যবহার করেছে সেটার হিসাব সংরক্ষণ করতে হবে।
উল্লেখ্য়, ছররা ব্যবহার নিয়ে বিতর্কের মাঝেই সিআরপিএফ-এর ডিজি জ্ঞানেন্দ্রপ্রতাপ সিং একটি অনুষ্ঠানে জানিয়েছেন, “কর্তব্য পালনের সময় সদুদ্দেশ্যে আপনারা যা যা পদক্ষেপ নিয়েছেন, সবকিছুর দায়ভার আমি নিচ্ছি। নির্ভীক ভাবে নিজেদের দায়িত্ব পালন করে যান। কোনওরকম দ্বিধাদ্বন্দ্ব রাখবেন না। “যদি কোনও কিছুর দায় নেওয়ার প্রয়োজন হয়, তাহলে সেটা আমি সিআরপিএফের ডিজি হিসাবে নেব।” যদিও তাঁর বাহিনীর পেলেট গান ব্যবহার নিয়ে আলাদা করে কিছু বলেননি জ্ঞানেন্দ্র।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মন্দারমণির উত্তাল সমুদ্রে বড় অঘটন, স্নানে নেমে মৃত ১, খোঁজ নেই আরও এক পর্যটকের
-
বিমানবন্দরের ধাঁচে গড়ে উঠবে হাওড়া স্টেশন, থাকবে আধুনিক সুবিধা! পরিদর্শনে মন্ত্রী
-
আরাবুলের গাড়ি লক্ষ্য করে বোমা! কপাল জোরে প্রাণরক্ষা ভাঙড়ের ‘তাজা’ নেতার
-
ওড়িশা উপকূলে ডুবল পানামার পতাকাধারী জাহাজ! ২৪ নাবিকের খোঁজে তল্লাশি
-
রাজস্থানের ৬১১ সরকারি স্কুলের নিজস্ব ভবনই নেই! ‘আরশোলা’দের কর্মসূচির মাঝেই প্রকাশ্যে রিপোর্ট