ক্ষমতার অপব্যবহার রাজস্থান হাই কোর্টের প্রধান বিচারপতির! বিস্ফোরক অভিযোগ সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতির! রাজস্থান হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর কাছে ধারাবাহিক ভাবে লিখিত অভিযোগ জানালেন শীর্ষ আদালতেরই বিচারপতি সন্দীপ মেহতা। তাঁর দাবি, আস্ত একটা হাই কোর্ট চলছে বেনিয়মে, স্বজনপোষণে। অবিলম্বে ব্যবস্থা নেওয়া দরকার।
সংবাদ সংস্থার খবর, বিচারপতি মেহতা রাজস্থান হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সঞ্জীব প্রকাশ শর্মার বিরুদ্ধে একাধিক সুনির্দিষ্ট অভিযোগ এনে মোট তিনটি চিঠি লিখেছেন। অভিযোগপত্রে দাবি করা হয়েছে, অন্য বেঞ্চের কার্যতালিকাভুক্ত স্পর্শকাতর মামলাগুলি নিয়মবহির্ভূতভাবে নিজের বেঞ্চে স্থানান্তরিত করে নিচ্ছেন প্রধান বিচারপতি শর্মা। গত ২ অগাস্ট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে প্রথম চিঠিটি পাঠান বিচারপতি মেহতা। ওই বিচারপতির বিরুদ্ধে স্বজনপোষণ, ক্ষমতার অপব্যবহারের মতো বেশ কয়েকটি গুরুতর অভিযোগ তুলেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি।
আরও পড়ুন:
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ২ অগস্ট এই বিষয়টি জানিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন বিচারপতি মেহতা। তাঁর দাবি, রাজস্থান হাই কোর্টের প্রধান বিচারপতি যে কাজ করছেন, তাতে তাঁর মূল্যবোধ নিয়েই প্রশ্ন উঠছে। ১০ অগস্ট আরও একটি চিঠি লেখেন বিচারপতি মেহতা। বিচারপতি মেহতা তার পরের চিঠিটি লেখেন ১৭ অগস্ট। গোটা রাজস্থান হাই কোর্ট যেভাবে চলছে, সেটা নিয়েই উদ্বেগপ্রকাশ করেন বিচারপতি মেহতা। ভারতীয় বিচারব্যবস্থায় কোনও একজন হাই কোর্টের প্রধান বিচারপতির বিরুদ্ধে আর একজন বিচারপতিই এভাবে অভিযোগ করছেন, বিষয়টি বিরল।
বিচারপতি মেহতা সরাসরি রাজস্থানের প্রধান বিচারপতির অপসারণ চাইছেন। রাজস্থান হাই কোর্টে এই নিয়ে দ্বিতীয়বার কাজ করছেন বিচারপতি সঞ্জীব প্রকাশ শর্মা। মাঝে তাঁকে হরিয়ানা হাই কোর্টে বদলি করা হয়। কিন্তু স্বাস্থ্যের কারণ দেখিয়ে তিনি রাজস্থান হাই কোর্টে ফিরতে চান। পরে তাঁকে ফের রাজস্থানে বদলি করা হয়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
অফিস টাইমে ফের মেট্রো বিভ্রাট, চরম দুর্ভোগে যাত্রীরা
-
পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের জন্য সুখবর, কবে ঢুকবে বেতনের বাড়তি ২ হাজার? জানিয়ে দিল রাজ্য
-
মোদির জনপ্রিয়তায় খামতি নেই, এখন ভোট হলে কত আসন পাবে এনডিএ? কী বলছে দেশ?
-
মুখ্যমন্ত্রী হওয়ার পর চলতি সপ্তাহেই প্রথমবার বীরভূম সফর, কী বার্তা দেবেন শুভেন্দু?
-
বয়কটের হ্যাটট্রিক! প্রধান বিচারপতিকে আমন্ত্রণের প্রতিবাদে ফের সরব পড়ুয়ারা, বাতিল সমাবর্তন