সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলিশ ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি আইনজীবীদের সমন পাঠাচ্ছে, যারা অভিযুক্তদের আইনি পরামর্শ দিচ্ছেন কিংবা আদালতে তাঁদের হয়ে উপস্থিত থাকছেন। গত মাসেই এমন পর্যবেক্ষণের কথা জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট। এবার এই বিষয়ে স্বতঃপ্রণোদিত মামলাও রুজু করল শীর্ষ আদালত।
গত ২৫ জুন বিচারপতি কে ভি বিশ্বনাথন ও বিচারপতি এন কে সিংয়ের বেঞ্চ উদ্বেগ প্রকাশ করেছিল পুলিশ ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এহেন আচরণকে ঘিরে। এবং বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করেছিল প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের। অবশেষে শীর্ষ আদালত স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল। আগামী ১৪ জুলাই এই মামলার শুনানি হওয়ার কথা প্রধান বিচারপতি, বিচারপতি কে বিনোদ চন্দ্রণ ও বিচারপতি এন ভি আনজারিয়ার বেঞ্চে।
সম্প্রতি এক অভিযুক্তের হয়ে মামলা লড়া এক আইনজীবীকে সমন পাঠায় গুজরাট পুলিশ। সুপ্রিম কোর্টের মতে, এই ভাবে সমন পাঠানো আইনি পেশার স্বাধীনতাকেই দুর্বল করে তুলবে। এবং সেই সঙ্গেই ন্যায়ব্যবস্থায় প্রভাব ফেলবে। এরপরই ৪ জুলাই মামলাটি রুজু করা হয়। প্রসঙ্গত, ইডি সমন পাঠিয়েছিল দুই বর্ষীয়ান আইনজীবী অরবিন্দ দাতার ও প্রতাপ বেণুগোপালকে। এরপরই প্রতিবাদ শুরু করে বার অ্যাসোসিয়েশন। শেষ পর্যন্ত ইডি সমন প্রত্যাহার করে দেয়। এবং পরে একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেয় ইডি প্রধানের অনুমতি ব্যাতিরেকে এভাবে আইনজীবীদের ডাকা হবে না।
সর্বশেষ খবর
-
মুহুর্মুহু বাজ, মুষলধারায় বৃষ্টি কলকাতায়, মহানগরে একাধিক রাস্তায় ভেঙে পড়ল গাছ
-
চিকুনগুনিয়ার অব্যর্থ ওষুধ গোমূত্র! চাঞ্চল্যকর দাবি আইআইটি রুরকির গবেষকদের, তুঙ্গে বিতর্ক
-
আম-লিচু ছেড়ে বানিয়ে ফেলুন নতুন ধারার ‘সামার ড্রিঙ্ক’, পুষ্টিগুণে ভরপুর কালো জামের শরবত
-
পঞ্চায়েতের গাছ বিক্রির টাকা পার্টি ফান্ডে জমা! বাঁকুড়ায় তৃণমূল নেতাকে কান ধরে ‘ওঠবস’
-
‘বাংলার কাছে প্রমাণ করুক…’, ‘দিদি নম্বর ১’ স্বস্তিকাকে শুভেচ্ছা জানিয়েও চ্যালেঞ্জ ছুড়লেন রচনা!