সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৪ সালে একটি নির্দেশিকায় কাজের জায়গায় স্তন্যপান করাতে মায়েদের জন্য আলাদা কক্ষ রাখার কথা বলেছিল সুপ্রিম কোর্ট। এবার শিশুদের স্তন্যপান করাতে মায়েদের সুবিধা দিতে কেন্দ্র ও রাজ্যকে নির্দেশ দিল শীর্ষ আদালত। বিচারপতি বিভি নাগরত্ন এবং বিচারপতি প্রসন্ন বি ভারালের বেঞ্চ মন্তব্য করেন, স্তন্যপান মা এবং সদ্যোজাত শিশুর স্বাস্থ্যের জন্য জরুরি।
বহু ক্ষেত্রে প্রকাশ্যে স্তন্যপান নিয়ে অস্বস্তিতে পড়েন মায়েরা। ট্রেনে-বাসে, হাসপাতালে, অফিসে আলাদা কক্ষ মেলে না। এই অবস্থায় আদালতের পর্যবেক্ষণ, প্রকাশ্যে স্তন্যপান করানোর বিষয়টিকে পুরনোপন্থী মনভাবে নেওয়া যাবে না। এই বিষয়ে নাগরিকদেরই ইতিবাচক ভূমিকা নিতে হবে। নতুন করে প্রসঙ্গটি উঠেছে ‘মাতৃ স্পর্শ’ নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করায়। এই সংস্থার তরফে দাবি করা হয়, রাস্তাঘাটে স্তন্যপান করানোর জন্য আলাদা কক্ষ নির্মাণ করতে হবে। এই বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশিকার দাবি করে তারা।
মামলার শুননিতে শীর্ষ আদালত জানাল, কেন্দ্র ও রাজ্যকে শিশুদের স্তন্যপানে মায়েদের জন্য পর্যাপ্ত ব্যবস্থা করতে হবে। মামলার শুনানি গত ১৯ ফেব্রুয়ারি হলেও সুপ্রিম কোর্টের নির্দেশটি প্রকাশ্যে এসেছে সম্প্রতি। উল্লেখ্য, ২০২৪ সালে কর্মক্ষেত্রে লিঙ্গবৈষম্য রুখতে একটি নির্দেশিকা প্রকাশ করেছিল কেন্দ্র। সেখানে কাজের জায়গায় স্তন্যপানের আলাদা কক্ষের কথা বলা হয়েছিল। বর্তমান মামলার শুনানিতে সেই নির্দেশিকা কার্যকর করার কথা বলেছে সুপ্রিম কোর্ট।
সর্বশেষ খবর
-
কৃত্রিম প্রসাধনীকে বলুন ‘না’! পদ্ম থেকে গোলাপ, এই ৫ ফুলেই লুকিয়ে রূপটানের জাদু
-
৫২ বছর পর বিশ্বকাপে সেরা ফল, মহিলা হকি দলকে বিশাল আর্থিক পুরস্কার
-
কৃতীর ‘বিতর্কিত’ রাখি বিজ্ঞাপন বয়কটের প্রশংসা, প্রকৃত পৌরুষের পাঠ পড়ালেন ‘লক্ষ্মণ’ সুনীল
-
ছেলের সঙ্গে একই কুঠুরিতে বন্দি নির্মল! সময় কাটছে কীভাবে?
-
‘খেলাচ্ছলে’ জোড়া উইকেট, ঈশানদের চমক দিয়ে কীভাবে বল হাতেও সফল? রহস্য ফাঁস বৈভবের