সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিন হাইকের্টের দুই প্রধান বিচারপতি এবং এক বিচারপতিকে সুপ্রিম কোর্টের বিচারপতি পদে উন্নীত করার সুপারিশ করল কলেজিয়াম।ইতিমধ্যেই কেন্দ্রের কাছে পাঠানো হয়েছে নামের সেই তালিকা। সেখানে রয়েছেন কর্নাটক হাইকোর্টের প্রধান বিচারপতি এন ভি আঞ্জারিয়া, গুয়াহাটি হাইকের্টের প্রধান বিচরপতি বিজয় বিষ্ণোই এবং বম্বে হাইকোর্টের বিচারপতি এ এস চান্দুরকর।
১৯৮৮ সালে বিচারপতি আঞ্জারিয়া গুজরাট হাইকোর্টে তাঁর কর্মজীবন শুরু করেছিলেন। ২০২৪ সালে তিনি কর্নাটক হাইকোর্টের প্রাধন বিচারপতি হিসাবে নিযুক্ত হন। অন্যদিকে, ১৯৮৯ সালে রাজস্থান হাইকোর্টে তাঁর কর্মজীবন শুরু করেছিলেন বিচারপতি বিষ্ণোই। তিনিও গত বছর গুয়াহাটি হাইকের্টের প্রধান বিচরপতি পদে উন্নীত হন।
শীর্ষ আদালতের শূন্যপদ পূরণের জন্য সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের নেতৃত্বে পাঁচ সদস্যের কলেজিয়াম বৈঠকে বসেছিল। তার পরই এই তিন বিচারপতির নাম সুপারিশ করা হয়েছে। সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি বেলা ত্রিবেদীর অবসর গ্রহণের পর বর্তমানে শীর্ষ আদালতে বিচারপতির সংখ্যা ৩১। কলেজিয়ামের এই সুপারিশে কেন্দ্র শিলমোহর দিলে বিচারপতির সংখ্যা হবে ৩৪।
সর্বশেষ খবর
-
১৫ ঘণ্টার পাওয়ার ব্লকে ভোগান্তিতে যাত্রীরা, দ্রুত পরিষেবা স্বাভাবিকের চেষ্টায় রেল
-
‘ভারতের যুবসমাজ হাতের পুতুল নয়’, ককরোচ পার্টিকে তোপ নীতীন নবীনের
-
সময় দিতে নারাজ পুলিশ, মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে সোমবারই ফের তলব, বাড়ছে গ্রেপ্তারির সম্ভাবনা
-
তরুণীকে নিগ্রহ! অভিযোগ করায় ‘মারধর’, কলেজ স্ট্রিটে তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘিরল বাহিনী
-
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে স্বস্তির জয় মেসিহীন আর্জেন্টিনার, জিতলেও চোট চিন্তায় ব্রাজিল