Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১ সেপ্টেম্বর ২০২৬
Supreme Court

বাংলা-সহ দেশজুড়ে বিক্ষোভকারীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার, সুপ্রিম কোর্টে বড় স্বস্তি ককরোচদের

শীর্ষ আদালত ওই সিদ্ধান্ত ঘোষণার পরই ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস ৫ সেপ্টেম্বরের বিক্ষোভ প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৬, ১৭:০২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৬, ১৭:০২

options
link
বাংলা-সহ দেশজুড়ে বিক্ষোভকারীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার, সুপ্রিম কোর্টে বড় স্বস্তি ককরোচদের zoom
ফাইল ছবি।
Advertisement

সুপ্রিম কোর্টে বড়সড় স্বস্তি ককরোচ জনতা পার্টির সমর্থকদের। ২০ থেকে ২৫ জুলাই বিক্ষোভের জেরে বিক্ষোভকারীদের বিরুদ্ধে দিল্লি ও অন্যান্য রাজ্যে যে মামলাগুলি হয়েছিল, সেগুলি প্রত্যাহার করার নির্দেশ দিল শীর্ষ আদালত। তবে দিল্লিতে যে ২৮৭৩ জন বিক্ষোভকারীর নামে অতীত অপরাধের রেকর্ড রয়েছে, তাদের বিরুদ্ধে মামলা চালিয়ে যেতে পারবে দিল্লি পুলিশ। শীর্ষ আদালতে স্বস্তি পাওয়ার পরই আগামী ৫ সেপ্টেম্বর দিল্লিতে যে প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছিল সেটা প্রত্যাহার করেছে ককরোচরা।

গত ২০ জুলাই ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা-সহ পাঁচ দাবিতে সংসদ অভিযানের ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পড়ুয়া এবং ককরোচ সমর্থক সেদিন দিল্লিতে হাজির হন। সংসদ অভিযান চলাকালীন সহিংসতার অভিযোগ ওঠে। দিল্লি পুলিশ লাঠিচার্জ করে, কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়। এমনকী পেলেট গান ব্যবহার করারও অভিযোগ উঠেছে। বহু বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা হয়। একই ভাবে বিভিন্ন রাজ্যেও জেন জি বিক্ষোভ দেখায়। সেই সব রাজ্যেও বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা দায়ের হয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ওই বিক্ষোভের পর ককরোচদের সঙ্গে আলোচনায় বসে কেন্দ্র। ইস্তফা দেন ধর্মেন্দ্র প্রধান। যন্তর মন্তরে বিক্ষোভ প্রত্যাহার করার জন্য ককরোচ পার্টি শর্ত দিয়েছিল, যে সব বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে সেগুলি প্রত্যাহার করতে হবে। কেন্দ্র সেটা লিখিতভাবে মেনেও নেয়। কিন্তু অভিযোগ ওঠে, লিখিত আশ্বাসের পরও বহু জেন জি পড়ুয়ার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা হয়নি। দিল্লি পুলিশ তো বটেই অন্য একাধিক রাজ্যেও মামলা চালিয়ে যাওয়া হচ্ছে। যার ফলে একপ্রকার বাধ্য হয়ে ফের বিক্ষোভের ডাক দেয় ককরোচ পার্টি। আগামী ৫ সেপ্টেম্বর দিল্লিতে মেগা প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিলেন অভিজিৎ দীপকেরা। এ নিয়ে মামলা হয় সুপ্রিম কোর্টেও। দিল্লি পুলিশের পাশাপাশি অসম-বিহার-মহারাষ্ট্র-পশ্চিমবঙ্গ পুলিশও মামলা প্রত্যাহারের আর্জি জানিয়েছিল। পশ্চিমবঙ্গ পুলিশ মোট আটটি মামলা প্রত্যাহার করার আর্জি জানিয়েছিল। সেগুলি মেনে নিয়েছে শীর্ষ আদালত। 

সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, বিক্ষোভকারীদের বিরুদ্ধে বিভিন্ন রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে যে মামলাগুলি দায়ের হয়েছে সেগুলি প্রত্যাহার করতে হবে। ২০-২৫ জুলাই বিক্ষোভের জেরে ওই পড়ুয়াদের বিরুদ্ধে আর কোনও মামলা দায়ের করা যাবে না। ওই নির্দেশের ফলে বাংলাতেও ককরোচদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার হল। তবে দিল্লি পুলিশ যে ২৮৭৩ জন দাগিকে চিহ্নিত করেছে, তাঁদের বিরুদ্ধে মামলা চলবে। শীর্ষ আদালত ওই সিদ্ধান্ত ঘোষণার পরই ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস ৫ সেপ্টেম্বরের বিক্ষোভ প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.