নির্বাচিত না হয়েও দুই দফায় ছয় মাসের বেশি সময় ধরে মন্ত্রী হয়ে বসে আছেন তিনি! এই অভিযোগ উঠল বিজেপিশাসিত বিহারের পঞ্চায়েত রাজ মন্ত্রী দীপক প্রকাশের বিরুদ্ধে। এই ঘটনায় সাংবিধানিক প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর সরকারের কাছে জবাবদিহি চাইল সুপ্রিম কোর্ট।
অসাংবাধিনিক ভাবে বিহার সরকারের মন্ত্রীত্ব সামলানোর অভিযোগে মামলা ওঠে প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে। এই বিষয়ে প্রধান বিচারপতির বক্তব্য, “এটি একটি সম্পূর্ণ আইনগত প্রশ্ন। রাজ্যকে ব্যাখ্যা দিতে হবে, কীভাবে একজন মন্ত্রী নির্বাচিত না হয়েও ছয় মাসের বেশি সময় ধরে পদে বহাল থাকতে পারেন।” আগামী ৪ আগস্ট এই মামলার পূর্ণাঙ্গ শুনানির নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।
সংবিধানের ১৬৪(৪) ধারা অনুযায়ী প্রধানমন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রীর মন্ত্রিসভার একজন মন্ত্রী নির্বাচনে না জিতেও ছয় মাস অবধি মন্ত্রীর দায়িত্ব সামলাতে পারেন। এরপর তাঁকে পদ ছাড়তেই হবে। যদিও দীপক প্রকাশের বিষয়টি ব্যতিক্রমী। যেহেতু প্রথম দফায় নীতীশ কুমারের মন্ত্রিসভায় চার মাস ২৬ দিন মন্ত্রী ছিলেন তিনি। এরপর নীতীশ দায়িত্ব ছাড়েন। ৭ মে বিহারের নতুন মুখ্যমন্ত্রী হন সম্রাট চৌধুরী। এবারও নির্বাচিত না হয়েও মন্ত্রীর পদ পান দীপক প্রকাশ। গত ৩০ মে তাঁর বিরুদ্ধে সংবিধান অবমাননার মামলা দায়ের হয়। এই বিষয়েই বিহার সরকারের কাছে ব্যাখ্যা চাইল সুপ্রিম কোর্ট।
সর্বশেষ খবর
-
নন্দীগ্রাম আসন ছাড়তে চেয়ে বেনুগোপালকে ফোন মমতার, জোটে নারাজ কংগ্রেস
-
‘ঘনিষ্ঠ মুহূর্তে ওর নতুন বয়ফ্রেন্ডের ফোন’, তারপর? পুরুলিয়া কাণ্ডে ফাঁস যুগলের শেষমুহূর্তের কথোপকথন!
-
‘আপনি বরখাস্ত’, পশ্চিম এশিয়ার যুদ্ধে মুনিরকে তোপ ইরানি সাংবাদিকের, মোদির প্রশংসায় পঞ্চমুখ
-
ভূতনিতে লাইফ জ্যাকেট গায়ে নৌকায় রোগী দেখছেন সরকারি চিকিৎসক, বাড়ছে ক্ষোভ
-
‘মোদিকে যা দিয়ে…’! রাখির কুকথায় কঙ্গনার তোপ, ‘তোকে কেউ ঝাড়ুদারেরও চাকরি দেবে না’