মহারাষ্ট্রের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যুর পরেও থামছে না বিতর্ক। একের পর এক মন্তব্যে বিতর্ক উসকে দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল। এবার উদ্ধবসেনার মুখপত্র সামনার দাবি বিজেপি-র কারসাজিতেই উপমুখ্যমন্ত্রীর চেয়ারে সুনেত্রা পাওয়ার।
বেশ কিছুদিন ধরেই এনসিপি-র দুই গোষ্ঠীর এক হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল। তাতেই চাপে পরে যায় ফড়নবিসের বিজেপি। উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনার মুখপত্র সামনাতে সোমবার লেখা হয়েছে বিজেপি নেতৃত্ব এবং অজিত পাওয়ার গোষ্ঠীর দুই নেতা সুনীল তাৎকারে এবং প্রফুল্ল পটেল চায়নি এনসিপি-র দুই বিবাদমান গোষ্ঠী এক জায়গায় আসুক। সেই সম্ভাবনা ঠেকাতেই সুনেত্রাকে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী করা হয়েছে।
আরও পড়ুন:
অজিত পাওয়ারের মৃত্যুর মাত্র তিন দিনের মধ্যে শনিবার মহারাষ্ট্রের প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মৃত অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রা পাওয়ার। তাঁর শপথের সময় প্রবল সমালোচনার জন্ম দিয়েছে রাজ্যজুড়ে। অজিত বিরোধী এনসিপি-র গোষ্ঠী জানিয়েছে, সুনেত্রার শপথের কোনও খবর ছিলনা তাঁদের কাছে।
সামনা সম্পাদকীয়তে সুনেত্রা পাওয়ারের শপথ গ্রহণের সিদ্ধান্ত কার ছিল তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। সেখানে আরও বলা হয়েছে, এনসিপি (এসপি) সভাপতি শরদ পাওয়ার, কার্যকরী সভাপতি সুপ্রিয়া সুলে বা পাওয়ার পরিবারের অন্য সদস্যরা কেউই এই পদক্ষেপ সম্পর্কে অবগত ছিলেন না। সামনায় দাবি করা হয়েছে, সুনেত্রা পাওয়ার কাউকে জানাননি তিনি শপথ নিতে বারামতি থেকে মুম্বই যাচ্ছেন।
সামনাতে দাবি করা হয়েছে, অজিত পাওয়ারের মৃত্যু পাওয়ার পরিবারের মধ্যে রাজনৈতিক দন্দ্ব আরও গভীর করেছে এবং অনেক নেতাই চান না এই সমস্যার সমাধান হোক। উদ্ধবসেনার দাবি, অজিত পাওয়ার গোষ্ঠীর নেতৃত্ব প্রফুল্ল পটেলের হাতে যাওয়া থেকে আটকাতেই সুনেত্রাকে উপমুখ্যমন্ত্রী করা হয়েছে।
অজিত পাওয়ারের মৃত্যুর মাত্র তিন দিনের মধ্যে শনিবার মহারাষ্ট্রের প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মৃত অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রা পাওয়ার। তাঁর শপথের সময় প্রবল সমালোচনার জন্ম দিয়েছে রাজ্যজুড়ে। অজিত বিরোধী এনসিপি-র গোষ্ঠী জানিয়েছে, সুনেত্রার শপথের কোনও খবর ছিলনা তাঁদের কাছে।
ওই দুর্ঘটনা নিয়ে সংশয় প্রকাশ করে প্রশ্ন তোলেন শিবসেনা (উদ্ধব শিবির) নেতা সঞ্জয় রাউত। অজিতের বিমান কীভাবে দুর্ঘটনাগ্রস্ত হল, তা নিয়ে প্রশ্ন তুলে তদন্তের দাবি করেছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে হেঁটে ‘ষড়যন্ত্র’ হতে পারে বলে মনে করছে কংগ্রেস শিবিরও। শিবসেনা (উদ্ধব) সাংসদ সঞ্জয় বলেন, “অজিত পওয়ারের দুর্ঘটনা নিয়ে প্রশ্ন তোলা উচিত। তাঁর নিজের দলেও এ নিয়ে প্রশ্ন ওঠা উচিত। কিছু তো সন্দেহজনক রয়েছে। পর্দার আড়ালে নিশ্চয়ই কিছু একটা হয়েছে।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
যৌনগন্ধী মন্তব্য বিতর্ক অতীত, জন্মদিনে প্রেমিকার সঙ্গে মহাকালের দরবারে ‘শাপমোচন’ রণবীরের
-
বিশ্বকাপের আগে মেসির মুকুটে নতুন পালক, প্রথম ফুটবলার হিসাবে জিতলেন এই পুরস্কার
-
কলকাতা পুরসভা বাঁচানোর মরিয়া চেষ্টা! ১৯ জুন অধিবেশনের ডাক ‘পুরনো তৃণমূলে’র
-
আইসক্রিম ভেবে ‘ক্ষতিকর’ ফ্রোজেন ডেজার্ট খাচ্ছেন না তো? পার্থক্য না বুঝলেই মুশকিল
-
মমতার দুর্দিনে বেসুরে গাইছেন বাবুলও! রাজনীতিতে সবই ন্যায্য দেখছেন সুপ্রিয়?