Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ শ্রাবণ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৩ আগস্ট ২০২৬
Sukhbir Badal Attacked

গুরুদ্বারের কাছে কৃপাণ নিয়ে হামলা, অকালি প্রধান সুখবীরকে খুনের চেষ্টা নিহাঙ্গ শিখের!

সূত্রের খবর, বৃহস্পতিবার দুপুর ১টা ৪৫মিনিট নাগাদ নান্দেদের তখত শ্রী হুজুর সাহেব গুরুদ্বারে প্রার্থনা করতে গিয়েছিলেন সুখবীর। তাঁর সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী তথা অকালি দলের সাংসদ হরসিমরত কৌর বাদলও। অভিযোগ, প্রার্থনা শেষে সিঁড়ি দিয়ে নামার সময় আচমকা এক যুবক কৃপাণ নিয়ে তাঁর উপর হামলা চালায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৩, ২০২৬, ১৭:৫৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৩, ২০২৬, ১৭:৫৫

options
link
গুরুদ্বারের কাছে কৃপাণ নিয়ে হামলা, অকালি প্রধান সুখবীরকে খুনের চেষ্টা নিহাঙ্গ শিখের! zoom
পাঞ্জাবের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদল। ছবি: সংগৃহীত।
Advertisement

অকালি দলের প্রধান তথা পাঞ্জাবের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলের (Sukhbir Singh Badal) উপর হামলা! অভিযোগ, মহারাষ্ট্রে একটি গুরুদ্বারের বাইরে কৃপাণ নিয়ে তাঁর উপর চড়াও হন এক নিহাঙ্গ শিখ। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

সূত্রের খবর, বৃহস্পতিবার দুপুর ১টা ৪৫মিনিট নাগাদ নান্দেদের তখত শ্রী হুজুর সাহেব গুরুদ্বারে প্রার্থনা করতে গিয়েছিলেন সুখবীর। তাঁর সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী তথা অকালি দলের সাংসদ হরসিমরত কৌর বাদলও। অভিযোগ, প্রার্থনা শেষে সিঁড়ি দিয়ে নামার সময় আচমকা এক যুবক কৃপাণ নিয়ে তাঁর উপর হামলা চালায়। এলোপাথাড়ি কোপে রক্তাক্ত হন সুখবীর। তবে সঙ্গে সঙ্গে হামলাকারীকে ধরে ফেলেন নিরাপত্তারক্ষীরা। অকালি প্রধানের পেটে এবং হাতে আঘাত লেগেছে বলে খবর। তাঁকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই তিনি চিকিৎসাধীন।  

Advertisement

জানা গিয়েছে, অভিযুক্তের নাম জসপল সিং। তিনি একজন নিহাঙ্গ শিখ। বিগত দু’বছর ধরে জসপল ওই গুরুদ্বারে কর্মরত। কিন্তু কী কারণে তিনি সুখবীরের উপর হামলা চালালেন, তা এখনও জানা যায়নি। তবে একটি সূত্রের খবর, পুলিশকে জসপল জানিয়েছেন, সুখবীরকে দেখে আচমকা তিনি ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন, রাগের মাথাতেই তিনি হামলা চালান। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে মহারাষ্ট্র পুলিশ। আটক করা হয়েছে অভিযুক্তকে। হামলার নিন্দা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.