দলবদল করে নতুন সংসদ ভবনে পৃথক কার্যালয় ও আসন পেলেন এনসিপিআই-তে যোগ দেওয়া তৃণমূলের প্রাক্তন সাংসদরা। আর তাঁদের দৌলতে এই প্রথম সংসদে পৃথক দল হিসেবে লোকসভায় আলাদা আসনে বসার সুযোগ মিলল ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়ার। সোমবার বিকেলে লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে বৈঠকের পর এই তথ্য জানান তৃণমূলের প্রাক্তন সাংসদ তথা প্রবীণ নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। বৈঠকে সুদীপের সঙ্গে ছিলেন আরেক সাংসদ কাকলি ঘোষ দস্তিদারও।
সোমবারের বৈঠক থেকে বেশ কয়েকটি তথ্য জানা যাচ্ছে সূত্র মারফত। সুদীপ বন্দ্যোপাধ্যায়ই এনসিপিআইয়ের তরফে লোকসভার দলনেতা হচ্ছেন বলে খবর। তৃণমূলে দীর্ঘদিন ধরে এই পদ সামলানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর। এছাড়া কাকলি ঘোষ দস্তিদার তৃণমূলে থাকাকালীন কয়েকদিনের জন্য লোকসভার মুখ্য সচেতক পদে ছিলেন। সূত্রের খবর, এনসিপিআইও তাঁকেই মুখ্য সচেতকের পদে বসাচ্ছে। এছাড়া উপ দলনেতা হিসেবে রয়েছে বীরভূমের চারবারের সাংসদ শতাব্দী রায়ের নাম।
আরও পড়ুন:

আগামী ২০ জুলাই শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। তার আগে ১৯ জুলাই দলের সাংসদদের বৈঠকে আনুষ্ঠানিক প্রস্তাব গ্রহণ করবে এনসিপিআই। একই দিন কেন্দ্রের ডাকা সর্বদল বৈঠকেও দলের প্রতিনিধিরা যোগ দেবেন। সোমবার স্পিকারের সঙ্গে দেখা করে সেই প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে বলেই জানান সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘‘সংসদে আমাদের সাংগঠনিক ও সংসদীয় অধিকার নিশ্চিত করার প্রক্রিয়া শুরু হয়েছে। স্পিকার এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে আগামী অধিবেশনে আমরা পূর্ণ শক্তিতেই অংশ নেব।”
উল্লেখ্য, তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে আসা ২০ জন সাংসদকে নিয়ে গঠিত এনসিপিআই এবার প্রথমবার পৃথক দল হিসেবে লোকসভায় বসবে। এনডিএ-কে সমর্থনের সিদ্ধান্ত নেওয়ায় শাসক জোটের দিকেই হতে পারে তাদের আসন। তবে কে, কোন আসনে বসবে সেটা ঠিক করবে দলই।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ডিটারজেন্ট মিশিয়ে ২.৩ কোটি লিটার নকল দুধ! বিরাট কেলেঙ্কারি মহারাষ্ট্রে
-
সেমি জ্বরে কাঁপছে বিশ্বকাপ, ফরাসি বধের হ্যাটট্রিকের হাতছানি স্পেনের, অবিচল এমবাপে
-
কিশোর পড়ুয়াকে নির্জন স্থানে নিয়ে গিয়ে যৌন হয়রানি শিক্ষিকার! ধরিয়ে দিলেন স্বামী
-
সরলেন রাজ্যের গোয়েন্দা প্রধান সুপ্রতিম সরকার, পুলিশে একগুচ্ছ রদবদলে সিআইডি-র দায়িত্বে কে?
-
হরমুজে জাহাজে হামলায় ভারতীয় নাবিকের মৃত্যু, ইরানের রাষ্ট্রদূতকে তলব বিদেশমন্ত্রকের