বিশেষ সংবাদদাতা, নয়াদিল্লি: লোকসভার ডেপুটি স্পিকার নির্বাচনে প্রার্থী দেওয়ার ক্ষেত্রে শাসক শিবির তথা বিজেপিকে জোরালো বার্তা দিতে চাইছে ইন্ডিয়া (INDIA) জোট। এই পদের জন্য তারা এমন কাউকে প্রার্থী করতে চাইছে যাকে দেখে বিজেপির অস্বস্তি বাড়বে।
সূত্রের খবর, ইন্ডিয়া জোটের পক্ষ থেকে একপ্রকার ঠিক হয়েছে, উত্তরপ্রদেশের ফৈজাবাদ কেন্দ্র তথা অযোধ্যার সমাজবাদী পার্টির (সপা) সাংসদ অবধেশ প্রসাদকে লোকসভার ডেপুটি স্পিকার পদের জন্য প্রার্থী করা হবে।এই ভাবনা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত। পরে যা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi), তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ও সপার লোকসভার দলনেতা অখিলেশ যাদবের (Akhilesh Yadav) মধ্যে একপ্রস্থ আলোচনা হয়েছে।
[আরও পড়ুন: পালিয়ে বিয়ে, মদের আসরে ডেকে জামাইকে খুন করালেন শ্বশুর!]
সেই আলোচনাতেই মমতার পরামর্শমতো অভিষেকই প্রথম প্রস্তাব রাখেন যে এমন একজনকে প্রার্থী করতে হবে যা বিজেপির ভাবনা-চিন্তার বাইরে এবং তার নাম শুনেই বিজেপি অস্বস্তিতে পড়বে। সঙ্গে তৃণমূল কংগ্রেস যে ডেপুটি স্পিকার প্রার্থী পদের দৌড়ে থাকবে না জানান সে কথাও। স্পিকার পদে প্রার্থী দিয়েছিল কংগ্রেস। ‘ইন্ডিয়া’র অন্য দলের থেকে ডেপুটি স্পিকার পদে প্রার্থী করার প্রস্তাব দেয় তৃণমূল।
[আরও পড়ুন: ১৭ বছর পর ফের টি-২০র বিশ্বসেরা, রোহিতদের কীর্তিতে উচ্ছ্বসিত ২০০৭-এর বিশ্বজয়ীরা]
ভারতীয় গণতন্ত্রের অলিখিত রীতি অনুযায়ী, ডেপুটি স্পিকারের পদটি দেওয়া হয় বিরোধীদের। কিন্তু নরেন্দ্র মোদি সরকার গত পাঁচ বছর ডেপুটি স্পিকার পদটি ফাঁকা রেখেছিল। বস্তুত বিরোধীরা মনে করছে, ডেপুটি স্পিকার পদটি না দিয়ে আগের পাঁচ বছর তাঁদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এবার অন্তত সরকারের উচিত ডেপুটি স্পিকারের পদটি বিরোধীদের দেওয়া।
সর্বশেষ খবর
-
মদ্যপ স্বামীকে পিটিয়ে মেরে মন্দিরে ক্ষমাপ্রার্থনা, থানায় গিয়ে তরুণী বললেন ‘ওকে খুন করেছি’
-
বিশ্বকাপে নামবেন চার ‘ভারতীয়’, মাঠে দাপানো চারমূর্তির দিকে নজর দেশের ফুটবলপ্রেমীদের
-
প্রস্তুতি ম্যাচে হার এমবাপের ফ্রান্সের, আটকে গেল স্পেন, বিশ্বকাপের আগে চিন্তায় দুই হট ফেভারিট!
-
কর্নাটকের কোন্দল লুকোতে পারল না কংগ্রেস! শিবকুমারের শপথের ৩ দিনের মধ্যে পদত্যাগ মন্ত্রীর
-
‘খাঁড়া হাতে বিপত্তারিণী..’, স্বরূপ গ্রেপ্তার হতেই ফুরফুরে মেজাজে অনির্বাণ! ভাইরাল অভিনেতার মজার মিমও