পরপর স্পাইসজেটের বিমানে (SpiceJet Flight) বিভ্রাট। প্রায় ২৪ ঘণ্টা দেরিতে রওনা দেয় দুবাইগামী দু’টি উড়ান। এমনই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তপ্ত হয়ে ওঠে দিল্লি বিমানবন্দর। বিক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। স্লোগান দেন, ‘স্পাইসজেট চোর’, ‘স্পাইসজেট হায় হায়’।
জানা গিয়েছে, এসজি ৫১১১ বিমানটি সোমবার সকাল ৭টা ৪৫ মিনিটে রওনা দেওয়ার কথা ছিল। কিন্তু সেটির সময় পরিবর্তন করে মঙ্গলবার সকাল ৯টা করা করা হয়। অন্যদিকে, সোমবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট নাগাদ দিল্লি থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল স্পাইসজেটের আরও একটি বিমানের। কিন্তু সেটিরও সময় পরিবর্তন করে মঙ্গলবার দুপুর ১২টা ৩০ মিনিট করা হয়। স্পাইসজেটের এক মুখ জানিয়েছেন, পরিচালনগত কারণে এসজি ৫১১১ ও এসজি ৫১০৫ বিমান দু’টির সময়সূচিতে বদল আনা হয়েছে। গোটা ঘটনায় তিনি দুঃখপ্রকাশও করেন। তবে নয়া সময়সূচি অনুযায়ী বিমান দু’টি রওনা দিয়েছে কি না, তা স্পষ্ট নয়।
আরও পড়ুন:
সূত্রের খবর, দুই বিমানের যাত্রীরাই বিমানবন্দরে বিক্ষোভ দেখান। সেখানে অবস্থান কর্মসূচি করেন তাঁরা। কেউ কেউ আবার বিমান সংস্থার কর্মীদের উপর চড়াও হন বলেও খবর। যাত্রীদের দাবি, তাঁদের অভিযোগ শোনার জন্য প্রথম দিকে স্পাইসজেটের কোনও কর্মী সেখানে উপস্থিত ছিলেন না। পরে বিমানবন্দরের কর্মীরা এগিয়ে আসেন এবং যাত্রীদের জন্য খাবার ও জলের ব্যবস্থা করেন। শুধু তাই নয়, তাঁদের জন্য বিশ্রামেরও ব্যবস্থা করেন তাঁরা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
স্যালাড যখন সুপারফুড, মেদ ঝরাতে বানিয়ে ফেলুন বিরাট কোহলির পছন্দের খাবার
-
ভেঙে চুরমার শচীনের আরেকটি রেকর্ড! ‘ক্রিকেট ঈশ্বর’কে পিছনে ফেলে ইতিহাস অখ্যাত তারকার
-
৫ মাসেই মোহভঙ্গ! জোটে থাকা সত্ত্বেও উপনির্বাচনে বিজয়ের বিরুদ্ধে প্রার্থী প্রার্থী দিচ্ছে বামেরা
-
‘লেজার হেয়ার গ্রোথ ক্যাপ’ নিয়ে হইচই সোশাল মিডিয়ায়! এই যন্ত্রে সত্যিই টাকে চুল গজায়?
-
বারুইপুর এনকাউন্টারে সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ হাই কোর্টের, তিন সপ্তাহে শেষ করতে হবে তদন্ত