Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৮ আগস্ট ২০২৬
Madhya Pradesh

বেপরোয়া অডি পিষে দিল বাইক! বিয়ের নিমন্ত্রণ করতে যাওয়ার পথে মৃত বরের বাবা, ভাই-সহ ৩

বাইকটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গিয়েছে বলে জানা গিয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ১৭:৩৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ১৭:৩৬

options
link
বেপরোয়া অডি পিষে দিল বাইক! বিয়ের নিমন্ত্রণ করতে যাওয়ার পথে মৃত বরের বাবা, ভাই-সহ ৩ zoom
Advertisement

বিয়ের নিমন্ত্রণ করতে যাচ্ছিলেন তাঁরা। কিন্তু আচমকাই এক বেপরোয়া অডি এসে পিষে দিয়ে গেল তাঁদের! এমনই মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল মধ্যপ্রদেশের রেওয়া জেলা। শনিবার সন্ধ্যার ওই দুর্ঘটনায় বাইকটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। অডি গাড়িটি আটক করেছে পুলিশ। আটক হয়েছেন ঘাতক গাড়ির চালকও।

ঠিক কী ঘটেছিল? আগামী ২৪ ফেব্রুয়ারি শিবম বিশ্বকর্মার বিয়ে। এদিন সেই বিয়েরই নিমন্ত্রণ করতে তাঁর বাবা ভগবৎ বিশ্বকর্মা ও ভাই রাহুল এক মহিলা আত্মীয়ের সঙ্গে যাচ্ছিলেন অন্য এক আত্মীয়ের বাড়ি বিয়ের নিমন্ত্রণ করতে। আচমকাই কোস্তা গ্রামের কাছে রেওয়া-প্রয়াগরাজ হাইওয়েতে নিজেদের বাড়ি থেকে মাত্র ২ কিমি দূরত্বে দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় গাড়ির ভয়ংকর ধাক্কায় বাইকটি থেকে আরোহীরা ছিটকে পড়েন। বাইকটি গিয়ে ডিভাইডারে আছড়ে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন বাইক আরোহীরই। পরে হাসপাতালে নিয়ে গেলে তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

Advertisement

খবর পেতেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছান মৃতদের নিকটজনেরা। কার্যতই বিয়েবাড়ির আনন্দ বদলে গিয়েছে গাঢ় বিষাদে। কী করে চোখের নিমেষে সব কিছু বদলে গেল বুঝতে পারছে না বিশ্বকর্মা পরিবার। এদিকে গাড়ির চালককে আটক করেছে পুলিশ। তিনি মদ্যপ অবস্থায় ছিলেন কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে। জানা গিয়েছে, ভগবৎ এবং শিবম কাছের গ্রাম চাচাইয়ের বাসিন্দা হলেও, শীতল থাকতেন সামান্য দূরবর্তীরাথারা গ্রামে। ময়নাতদন্তের জন্য সঞ্জয় গান্ধী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে দেহগুলি। রবিবার দেহ পরিবারের কাছে দেওয়ার কথা।

স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় আশঙ্কা প্রকাশ করেছেন। যেভাবে বেপরোয়া গতির বলি হতে হল ওই তিনজনকে, তাতে অনেকেই দাবি করেছেন ট্র্যাফিক নিয়ম আরও কড়া করতে হবে। ভবিষ্যতে এমনভাবে যেন প্রাণহানি না ঘটে তা নিশ্চিত করার দাবিও জানানো হয়েছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.