নন্দিতা রায়, নয়াদিল্লি: বিজেপির আইটি সেলের চেয়ারম্যান অমিত মালব্য-র বিরুদ্ধে এবারে হোটেলের ঘরে মহিলাদের ধর্ষণ এবং পুরুষদের সঙ্গে যৌন সম্পর্ক-র গুরুতর অভিযোগ আনল সমাজবাদী পার্টি। শনিবার রাতে সপা-র অফিসিয়াল মিডিয়া সেলের এক্স হ্যান্ডেলে মালব্যকে জুড়ে দিয়ে দীর্ঘ পোস্টে লেখা হয়, “আপনি নিজেই মেয়েদের হোটেলে ডেকে ধর্ষণ করেন। ছেলেদের সঙ্গে আপনার অবৈধ সম্পর্ক নিয়ে বাজারে আলোচনা হয়, এসব কী?”–বলে প্রশ্ন করা হয়েছে।
উত্তরপ্রদেশে এক নাবালিকাকে ধর্ষণের পরে সে গর্ভবতী হয়ে পড়ায় তা নিয়ে বিজেপি ও সপা-র মধ্যে যে চাপানউতোর শুরু হয়। সেই প্রক্ষিতে সপা-র দিকে নিশানা করে এক্স হ্যান্ডলে পোস্ট করেছিলেন মালব্য। তারই পালটা জবাব দিয়েছে সপা-ও। মাস খানেক আগেই মালব্য-র বিরুদ্ধে মহিলাদের যৌন শোষণের অভিযোগ জানিয়ে সরব হয়েছিলেন আরএসএস সদস্য শান্তনু সিনহা।
[আরও পড়ুন: পোর্শেকাণ্ডের ছায়া এবার উত্তরপ্রদেশে, স্কুটিচালক মহিলাকে শূন্যে উড়িয়ে দিল কিশোরের গাড়ি]
সেই অভিযোগের ভিত্তিতেই সপা মালব্যকে নিশানা করেছে। সপা-র তরফ থেকে এক্স কয়েকটি ছবি জুড়ে দিয়ে হ্যান্ডেলে লেখা হয়েছে, “প্রধানমন্ত্রী মোদি এবং মুখ্যমন্ত্রী যোগী-সহ বিজেপির সমস্ত বড় মন্ত্রী/নেতা এমনকী বিএইচইউতে ধর্ষকদের সঙ্গে আপনার ছবিও প্রকাশিত হয়েছিল। আমাদের বলুন অমিত মালব্য, ধর্ষকদের সঙ্গে যোগী-মোদির এই সম্পর্ককে কী বলে?” পরিশেষে তাঁর সংযোজন, “যোগীর বিরুদ্ধে আপনার ক্ষোভ কি মিটে গিয়েছে? লোকসভা নির্বাচনে বিজেপিকে উপযুক্ত জবাব দিয়েছেন এবং ভবিষ্যতেও দেবে।”
ये बताओ @amitmalviya
बलात्कारियों के साथ योगी मोदी का ये रिश्ता क्या कहलाता है ?बीएचयू में बलात्कारियों के साथ पीएम मोदी और सीएम योगी समेत तमाम भाजपा के बड़े बड़े मंत्रियों/नेताओं यहां तक कि तुम्हारी तस्वीर भी छपी थी
तुम खुद होटल में लड़कियां बुलाकर उनका रेप करते हो ,लड़कों… https://t.co/iv97QV63y7 pic.twitter.com/GWkCEek1F3
— SamajwadiPartyMediaCell (@MediaCellSP) August 3, 2024
[আরও পড়ুন: চণ্ডীগড়ে আদালতের মধ্যে আমলাকে গুলি করে হত্যা! অভিযুক্ত প্রাক্তন পুলিশকর্তা শ্বশুর]
সর্বশেষ খবর
-
প্রয়াত ‘পদ্মশ্রী’ সাহিত্যিক রবিলাল টুডু, রোগভোগের পর না ফেরার দেশে ‘বীর বীরসা’র স্রষ্টা
-
বিশ্বকাপের আগে ‘অমানবিক’ ফিফা! দর্শকদের ভোগান্তি বাড়তে পারে এই সিদ্ধান্তে
-
দাউদ ইব্রাহিমের হাড়হিম হুমকি, ‘তোর খেলা শেষ’, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত
-
ভেঙে খানখান সাধের দল! ‘বিদ্রোহী’দের ফেরাতে জনে জনে ফোন করছেন মমতা
-
গেট খুললেই জুতোর বাড়ি! প্রতারণার অভিযোগে দুর্গাপুরে তৃণমূলের নেতার বাড়ির সামনে ধরনা