Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৮ সেপ্টেম্বর ২০২৬
PM Modi cabinet

লোকসভার আগে মোদির মন্ত্রিসভায় ‘যুবা মুখ’! অনুরাগ-তেজস্বী-বাঁশুরির সঙ্গে দৌড়ে সৌমিত্রও?

কেন্দ্রীয় মন্ত্রিসভায় সম্ভাব্য রদবদলের প্রস্তুতি ঘিরে বিজেপিতে জল্পনা তুঙ্গে। আর সেই জল্পনার কেন্দ্রে এ বার 'যুবা মুখ'। সোমবার সন্ধ্যায় সেবা তীর্থে প্রতিমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক সেই চর্চাতেই নতুন ইন্ধন জুগিয়েছে।

নন্দিতা রায়
নন্দিতা রায়

শেষ আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২৬, ১৪:০৭

link
নন্দিতা রায়
নন্দিতা রায়

শেষ আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২৬, ১৪:০৭

options
link
লোকসভার আগে মোদির মন্ত্রিসভায় ‘যুবা মুখ’! অনুরাগ-তেজস্বী-বাঁশুরির সঙ্গে দৌড়ে সৌমিত্রও? zoom
অনুরাগ ঠাকুর, বাঁশুরি স্বরাজ, তেজস্বী সূর্য ও সৌমিত্র খাঁ।
Advertisement

কেন্দ্রীয় মন্ত্রিসভায় সম্ভাব্য রদবদলের প্রস্তুতি ঘিরে বিজেপিতে জল্পনা তুঙ্গে। আর সেই জল্পনার কেন্দ্রে এ বার ‘যুবা মুখ’। সোমবার সন্ধ্যায় সেবা তীর্থে প্রতিমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক সেই চর্চাতেই নতুন ইন্ধন জুগিয়েছে। এর আগে ক্যাবিনেট মন্ত্রী এবং কেন্দ্রীয় সচিবদের কাজের পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রী। পরপর এই বৈঠককে তাই নিছক প্রশাসনিক রুটিন বলে উড়িয়ে দিতে নারাজ রাজনৈতিক মহল।

প্রধানমন্ত্রীর বৈঠকে প্রতিমন্ত্রীদের নিজ নিজ দায়িত্বের কাজ ও অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে। ফলে সম্ভাব্য রদবদলে শুধু রাজনৈতিক পরিচিতি নয়, কাজের খতিয়ানও গুরুত্ব পাবে কি না, তা নিয়েও জল্পনা চলছে।

সম্ভাব্য রদবদলে অভিজ্ঞতার পাশাপাশি সংগঠন, জনসংযোগ এবং তরুণ ভোটারদের কাছে গ্রহণযোগ্যতার মাপকাঠিও গুরুত্ব পেতে পারে বলে বিজেপির অন্দরে আলোচনা। সেই দৌড়ে অনুরাগ সিং ঠাকুর, তেজস্বী সূর্য এবং বাঁশুরি স্বরাজের নাম ঘুরছে। রাজ্য থেকে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-ও আলোচনায় রয়েছেন বলে খবর।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

যুবা মুখকে সামনে আনার রাজনৈতিক তাৎপর্যও কম নয়। বিজেপির সামনে এখন শুধু সরকারের কাজের হিসাব নয়, আগামী দিনের নেতৃত্বের মুখ তৈরি করার প্রশ্নও রয়েছে। নতুন প্রজন্মের ভোটারদের কাছে দলের বার্তা পৌঁছে দেওয়া, সংগঠনে গতি আনা এবং ভবিষ্যৎ নেতৃত্বের ভিত শক্ত করা–এই তিন লক্ষ্যেই রদবদলকে কাজে লাগাতে পারেন কেন্দ্রীয় নেতৃত্ব। বিশেষত, ২০২৯-এর লোকসভা নির্বাচনের আগে মন্ত্রিসভায় প্রজন্ম বদলের বার্তা রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

এ দিকে, এদিন প্রধানমন্ত্রীর বৈঠকে প্রতিমন্ত্রীদের নিজ নিজ দায়িত্বের কাজ ও অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে। ফলে সম্ভাব্য রদবদলে শুধু রাজনৈতিক পরিচিতি নয়, কাজের খতিয়ানও গুরুত্ব পাবে কি না, তা নিয়েও জল্পনা চলছে। তবে শেষ সিদ্ধান্ত যে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় নেতৃত্বই নেবেন সে কথা বলার অপেক্ষা রাখে না।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.